শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:০৬ পিএম, ২০২৩-১১-২৫
চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার ঃ ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশবিরোধী অপপ্রচারের প্রতিবাদে “চেতনায় ৭১” নামক একটি সংগঠন মানববন্ধন কর্মসূচী পালন করেছে মৌলভীবাজার প্রেসক্লাব সম্মুখে আজ ২৫ নভেম্বর দুপুরে। “চেতনায় ৭১” মৌলভীবাজার জেলা সহ-সভাপতি বেলাল আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও ৭নং চাঁদনীঘাট ইউনিয়নের চেয়ারম্যান আখতার উদ্দিন, আওয়ামী মৎস্যজীবি লীগের জেলা সভাপতি মুজাহিদ আহমদ, সাধারন সম্পাদক অবিনাস দেব, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো: আলমগীর হোসেন, মৌলভীবাজার সদর উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক সৈয়দ হাসান আলী, সদর আওয়ামী মৎস্যজীবি লীগের সাধারন সম্পাদক মোঃ আলী হোসেন, সদর উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সামসুল ইসলাম মিন্টু, জেলা আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক সুজন খান, জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মোঃ বেলাল হোসাইন, কুলাউড়া উপজেলা সেচ্ছাসেবক লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ইয়াছির আতিক খান ফাহাদ। বক্তারা বলেন, সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে দেশবিরোধী একটি চক্র ষড়যন্ত্র করছে। দেশ-বিদেশি চক্রের ব্যাপারে সতর্ক থাকতে হবে। যারা মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালায় তাদের ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে দেশে নিয়ে আসতে হবে। রাষ্ট্রদ্রোহী অপপ্রচারে লিপ্ত কথিত বিএনপি-জামায়াত শিবিরের মদদপুষ্ট কিছু দেশবিরোধী চক্র সরকারের বিরুদ্ধে নানা কুৎসাহ রটনা করছে। তারা প্রধানমন্ত্রীসহ সরকারের মন্ত্রী-এমপি, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বাজে মন্তব্য করছে। তাদের বিরুদ্ধে আইনিব্যবস্থা নিতে বক্তারা পরররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জুড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য খাইরুল ইসলাম, জেলা ছাত্রলীগ নেতা তানভীর আহমদ, মাহি চৌধুরী,“চেতনায়৭১” এর সহ-সভাপতি বাদশা মিয়া,শরীফ উদ্দিন প্রমুখ।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited