শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৩৪ পিএম, ২০২১-০৮-২২
আব্দুস সবুর খান, টঙ্গী : গাজীপুর সিটি কর্পোরেশন ৫৬নং ওয়ার্ডে গত ১৫দিন যাবত ওয়াসার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এতে এলাকাবাসীর মধ্যে চাপাক্ষোভ বিরাজ করছে। এই সঙ্কট থেকে মুক্তি পাওয়ার জন্য এলাকার সাধারণ মানুষ স্থানীয় জনপ্রতিনিধির সাথে একাধিক বার যোগাযোগ করে কোন সমাধান পাচ্ছে না। পানি সঙ্কটের কারনে ওই এলাকার অনেক ভাড়াটিয়া বাসা-বাড়ী ছেড়ে অন্যত্রে চলে যাচ্ছেন। এতে করে অনেক বাড়ীর মালিক ক্ষতিগস্ত হয়ে পড়েছে। অপরদিকে কিছু অসাধুব্যক্তি সিটি কর্পোরেশনের ওয়াসার আইন অমান্য করে অবৈধভাবে গভীর নলকূপ স্থাপন করছে।
এ বিষয়ে স্থানীয় ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের পাম্পগুলো পুরাতন হয়ে গেছে। এই পাম্পগুলো মেরামত করতে হয়। মেরামত না করার কারণে এই পানির সংকট দেখা দিয়েছে। তবে অতি দ্রুত মেরামত করে সমস্যা সমাধান করা হবে। পানির সঙ্কট থাকায় অবৈধ নলকুপের বিষয়ে কোন ব্যবস্থা নেওয়া যায় না।
এ ব্যাপারে গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গী অঞ্চলের ওয়াসার দায়িত্বে নিয়োজিত প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান বলেন, মধুমিতা রোডে পানির পাম্পটি নষ্ট হয়ে যাওয়ায় পানি সঙ্কটের সৃষ্টি হয়েছে। আমরা দ্রুত মেরামতের চেষ্টা করছি।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited