শিরোনাম
স্পোর্টস ডেস্ক: | ০১:১৬ পিএম, ২০২২-০১-৩০
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্লেট সেমিফাইনালে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা চলছিল জিম্বাবুয়ের। জিম্বাবুয়ে ইনিংসের ষষ্ঠ ওভার তখন, হঠাৎ কেঁপে উঠলো ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভাল। প্রায় ২০ সেকেন্ডের মতো চললো ভূমিকম্পের নড়াচড়া।
পরে জানা গেলো, ৫.২ মাত্রার ভূমিকম্প হয়েছে। উৎপত্তিস্থল ছিল স্টেডিয়ামের খুব কাছেই। ম্যাচটি সরাসরি সম্প্রচার হওয়ায় দর্শকরা ক্যামেরার নড়াচড়া দেখতে পেয়েছেন।
পূর্ব ক্যারিবিয়ানের ভূকম্পন গবেষণা কেন্দ্র ইউডব্লিউআই সাইসমিক রিসার্চ সেন্টারের মতে, এই ভূমিকম্প স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।
ম্যাচ চলার সময় ভূমিকম্পে ভীত এক ধারাভাষ্যকারকে বলতে শোনা যায়, ‘বন্ধুরা, আমার মনে হচ্ছে একটা ভূমিকম্প হচ্ছে। আমরা বক্সে বসে সেটা অনুভব করতে পারছি।’
তবে খোলা মাঠে থাকায় জিম্বাবুয়ে কিংবা আয়ারল্যান্ডের কোনো খেলোয়াড়ই অনুভব করতে পারেননি কম্পনের তীব্রতা। আইরিশ দলের টিম টেক্টর ম্যাচ শেষে বলেন, আমরা জানতামই না যে কিছু ঘটে গেছে। আমরা মাটিতে ছিলাম, সে কারণেই হয়তো আমরা কিছু বুঝতে পারিনি। ৫.২ মাত্রার ভূমিকম্প, অনেক বড় কিছু। তবে আমরা ম্যাচ চলার সময় মোটেও অনুভব করিনি সেটা।
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করতে নতুন ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে মিশ্র অনুভুতি আছে। একপক্ষ এখ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited