শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:২২ পিএম, ২০২৩-০২-২৪
আর এম তন্ময়, শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি : জন্মস্থানে আসা এ যে এক অন্যরকম অনুভূতি বললেন বাংলাদেশ পুলিশ মহা-পরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি সুনামগঞ্জ জেলার জন্মস্থান শাল্লা উপজেলায় এক দিনের সফরে এসে উক্ত অনুভূতির কথা ব্যক্ত করেন । আইজিপি শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় হেলিকপ্টার যোগে শাল্লা উপজেলা সদরের শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এসে পৌঁছেন। এরপর থানা প্রাঙ্গনে পুলিশের একটি চৌকস দল আইজিপি মহোদয় কে গার্ড অব অনার প্রদান করেন। পরে তিনি থানার নবনির্মিত ৪ তলা বিশিষ্ট স্টুডিও এপার্টমেন্ট ভবন শুভ উদ্বোধন করেন এবং শাল্লা থানা মসজিদ পরিদর্শন করেন। এসময় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশ ডিজিটাল গতিতে এগিয়ে যাওয়ার সাথে সাথে বাংলাদেশ পুলিশের সার্বিক কার্যক্রম ও এগিয়ে যাচ্ছে। এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সঠিক দিক নির্দেশনায় পুলিশ বাহিনীর সকল ইউনিট এখন খুবই শক্তিশালী। দেশ ও জনগণের কল্যাণে পুলিশ সার্বক্ষণিক সচেতন রয়েছে। নিজ জন্মস্থানে আসার অনুভূতি সম্পর্কে জানতে চাইলে তিনি হেঁসে বলেন, মনে হচ্ছে পিতা মাতার কাছে এসেছি। যে দিকেই থাকাই শুধু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দেখতে পাচ্ছি এ যে এক অন্য রকম অনুভূতি যা বলে বুঝানো সম্ভব নয়। একেই বলে নাড়ির টান। এসময় উনার সঙ্গে ছিলেন সিলেট বিভাগের ডিআইজি মোঃ মফিজ উদ্দিন আহমেদ, সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার এহসান শাহ্, উপজেলা পরিষদ চেয়ারম্যান আল আমিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব সহ বিভাগ জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তা ও জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন। বেলা ১২ টায় পুনরায় হেলিকপ্টার যোগে জন্মস্থান উপজেলার নিজ গ্রাম শ্রীহাঈলে যান। সেখানে তিনি দুপুরের খাবার শেষে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের সঙ্গে কুশলবিনিময় করেন। বিকালে তিনি হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন ।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited