চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পীরগঞ্জে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানব বন্ধন ও বিক্ষোভ

পীরগঞ্জে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানব বন্ধন ও বিক্ষোভ

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৪:১৫ পিএম, ২০২২-০৯-১০

পীরগঞ্জে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানব বন্ধন ও বিক্ষোভ

গোলাম রব্বানী , পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দৈনিক মানব কন্ঠের পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি লাতিফুর রহমান লিমন ও প্রতিদিনের সংবাদের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি জুনায়েদ কবির সহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
গতকাল শনিবার সকাল ১১টায় পৌর শহরের পূর্ব চৌরাস্তা বঙ্গবন্ধু ম্যুরালের সামনে ঘন্টাব্যাপী মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে পীরগঞ্জ প্রেসক্লাব ।
 মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সায়েম, ঠাকুরগাঁও টিভি জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রোহান, পীরগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি প্রথম আলো প্রতিনিধি কাজী নুরুল ইসলাম, সাবেক সভাপতি ইত্তেফাক প্রতিনিধি মেহের এলাহী, সিনিয়র সাংবাদিক দীপেন রায়, প্রেসক্লাবের সহ সভাপতি মামুনুর রশীদ, সমকাল প্রতিনিধি মোকাদ্দেস হায়াত মিলন, জনকন্ঠ প্রতিনিধি মোশাররফ হোসেন, দৈনিক বর্তমান পত্রিকার প্রতিনিধি এ এইচ লিটন, রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি মোবারক আলী, সাধারণ সম্পাদক বিল্পব, হরিপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যায়যায়দিনের বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি মশিউর রহমান, মানবাধিকারকর্মী রোজী আকতার, ভোরের কাগজ প্রতিনিধি দেলওয়ার হোসেন দুলাল সরকার, আজকের পত্রিকার প্রতিনিধি নূর নবী রানা, খোলা কাগজ প্রতিনিধি বাদল হোসেন, হরিপুরের সাংবাদিক জয়নুল আবেদিন, আহত সাংবাদিক লিমনের মা লাকী বেগম, উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি শুভ শর্মা প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বিষ্ণুপদ রায়।
 সমাবেশে সাংবাদিকরা বলেন, নির্যাতিত নিপীড়িত মানুষের কথা বলতে গিয়ে সাংবাদিকরা প্রতিনিয়ত হামলা মামলা সহ বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার হচ্ছেন। অনতিবিলম্বে সাংবাদিকদের উপর হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আল্টিমেটাম সহ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সুরক্ষা প্রদান ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবী জানানো হয়। সমাবেশে ঠাকুরগাঁও জেলা সহ ৫ উপজেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক ঘুড়ে প্রেসক্লাবে এসে শেষ হয়।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর