শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০১:৫৬ পিএম, ২০২১-০৬-৩০
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : কুমিল্লার হোমনা পৌরসভার ২০২১-’২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন কোনো করারোপ ছাড়াই মঙ্গলবার সন্ধ্যায় পৌর মিলনায়তনে এক অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই বারের নির্বাচিত মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম তার দ্বিতীয় মেয়াদের প্রথম এবং পৌরসভার ১৯তম বাজেট ঘোষণা করেন। ৪৪ কোটি ২২ লাখ ৭ হাজার ১৯৬ টাকা ১১ পয়সা আয় এবং ৪৩ কোটি ৯৪ লাখ ৯৮ হাজার টাকা ব্যয় ও ২৭ লাখ ৯ হাজার ১৯৬ টাকা ১১ পয়সা সমাপনী স্থিতি রেখে এই বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেট বক্তৃতায় মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম বলেন, হোমনা পৌরসভা হবে সকলের স্বপ্নের শহর। সকলের সহযোগিতায় হোমনা পৌরসভাকে স্বাস্থ্যসম্মত আধুনিক মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান মেয়র।
এসময় উপস্থিত ছিলেন- সচিব মো. শাহাদাৎ হোসেন, পৌর প্রকৌশলী মো. তোফাজ্জল হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মো. জহির উদ্দিন ও আবুল কালাম আজাদ ভূঁইয়া, হিসাব রক্ষক মো. বিল্লাল হোসেন, প্রধান সহকারী মো. আবদুল মুন্নাফ, প্যানেল মেয়র শাহনূর আহমেদ সুমন, কাউন্সিলর আবুল কালাম আজাদ, সুকিয়া বেগম, মো. বিল্লাল হোসেন, মো. আবুল হোসেন, মো. শফিকুল ইসলাম সবু, মো. মোন্নাফ মিয়া, মো. কামাল হোসেন জামাল, আবদুল কাদির, মো. সোবহান মিয়া, শিল্পী বেগম, ফাতেমা বেগম, সাংবাদিক, পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited