শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৫২ পিএম, ২০২২-০৬-২০
আব্দুস সবুর খান, টঙ্গী: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যাললয় প্রশাসন বিভাগের প্রশিক্ষণ ও গবেষণা শাখা কর্তৃক আয়োজিত কর্মচারীদের পেশাগত উন্নয়নে শুদ্ধাচারের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ দিনব্যাপী গাজীপুরস্থ ক্যাম্পাসে আজ সোমবার সেমিনার হলে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি বাউবি’র ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে চাইলে প্রতিষ্ঠানে এবং ব্যাক্তি পর্যায়ে শুদ্ধাচার প্রতিষ্ঠা করতে হবে। তিনি অর্থনৈতিক সম্বৃদ্ধি, সামাজিক সাম্য ও সুবিচার নিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রের কাঠামোকে শক্তিশালী করতে নিজ প্রতিষ্ঠানে আগে শুদ্ধাচার বাস্তবায়নের তাগিদ দেন।
প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেজিস্ট্রার ও এপিএ টিম লিডার ড. মহাঃ শফিকুল আলম। সভাপতির বক্তব্যে তিনি বলেন ট্রেনিং ছাড়া দক্ষতা সম্ভব নয় এবং ট্রেনিংকে ক্যাপিটাল হিসেবে দেখতে হবে। তিনি চাকুরীবিধি, ডেকোরাম, শিষ্ঠাচার, প্রাতিষ্ঠানিক একাগ্রতা বিষয়ে বিষদ আলোচনা করেন। এছাড়া অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মামুন হাসান আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে এবং কাউন্সিল শাখার যুগ্ম পরিচালক এমএস নাজনীন আখতার বার্ষিক কর্মসম্পাদনে বাউবি’র কর্মীদের ভুমিকা বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রশাসন বিভাগের প্রশিক্ষণ ও গবেষণা শাখার উপ-পরিচালক শেখ রেজাউল ইসলাম। উক্ত প্রশিক্ষনে বাউবি’র ৫২ জন কর্মচারী অংশগ্রহন করেন।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited