শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৪৪ পিএম, ২০২২-০৭-০৬
মাহবুব রহমান বিপ্লব, ব্যুরো প্রধান, রংপুর : রংপুরে বিভাগে বিভিন্ন জেলা উপজেলায় পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ গতকাল বুধবার থেকে শুরু হয়েছে। বিতরণের প্রথম দিনেই ভিজিএফ চাল হরিলুট ও ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে। একাধিক ইউনিয়ন পরিষদে দায়িত্বরত রিলিপ অফিসার ও সরকারী কর্মকর্তা উপস্থিত না থাকায় আগাম রাতের অন্ধকারে চালের বস্তার সেলাই খুলে চাল সরানো হয়। চাল বিতরণ কালীন সুবিধাভোগিরা বস্তায় চাল কম ও বস্তার মুখ খোলা দেখতে পান। প্রত্যক্ষদর্শী সুবিধাভোগিরা বলেন, বস্তার মুখ খুলে চাল লুটতরাজ করা হয়,আর সেই ওজনে কম চালের বস্তা ৩০কেজি ওজন হিসাবে ৩জন সুবিধাভোগির মাঝে বন্টন করেন চেয়ারম্যান ও মেম্বাররা। পরে সুবিধাভোগিরা ওই চালের বস্তা ভাগ বন্টন করে নেয়। জনপ্রতি ১০কেজি চালের স্থলে ৩কেজি চাল কম। এর প্রতিবাদ ও অভিযোগ দেওয়ার জন্য পরিষদে কোন ট্যাক অফিসার খুজে পায়নি ভুক্তভুগিরা। এছাড়াও কোন কোন ইউনিয়ন পরিষদে দেখা গেছে বাল্টির ওজনে চাল বিতরণ করা হচ্ছে। সেখানেও ওজনে কারচুপি, ১০কেজির স্থলে ৫কেজি চাল বিতরন। সরেজমিনে গতকাল বুধবার (৬জুলাই) রংপুর জেলার বদরগঞ্জ উপপজেলার গোপিনাথপুর ইউনিয়ন পরিষদে সরকারী চালের বস্থা থেকে লুট করেন সংশ্লিষ্ট্র ওয়ার্ড সদস্য। প্রতি বস্তায় চাল কম। বিতরণকালীন ওজনে চাল কম দেওয়ার ঘটনা ঘটে।
পরিষদের একটি কক্ষে একজন ইউপি সদস্য ৩০কেজি ওজনের চালের বস্তা থেকে আগাম চাল সরিয়ে নিয়ে সুবিধাভোগি ৩জন করে টিম বানিয়ে কম চালের বস্তা গুলো তাদের মধ্যে বিতরণ করেন। এতে জনপ্রতি সুবিধাভোগিরা চাল পান ৭কেজি। এদিকে পরিষদের আর এক কক্ষে ওয়ার্ড ইউপি সদস্য এমদাদুল হক জনপ্রতি সুবিধাভোগিদের মাঝে বালটি দিয়ে ৫কেজি চাল বিতরন করেন। চাল উত্তোলনকারী সুবিধাভোগি ৬নং ওয়ার্ডের নুর ইসলাম, আব্দুল গফুর ও জেলেখা বলেন, ইউনিয়ন পরিষদ থেকে ওজনে ৫কেজি চাল পেয়েছি। দায়িত্বরত ওয়ার্ড সদস্য এমদাদুল হক বলেন, আমি আমার ওয়ার্ডের জন্য চালের বস্তা ভাগ পেয়েছি, সেই বস্তা গুলো থেকে সামান্য চাল সরিয়ে রাখা হয়, যাদের তালিকায় নাম নেই তাদেরকে বস্তাপ্রতি সরানো অবশিষ্ট্র চাল থেকে অতিরিক্ত জনগনকে ৫কেজি করে চাল দেওয়া হচ্ছে। গোপিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদুল হাছান বলেন, আমি ওয়ার্ডের চাল ওয়ার্ডপ্রতি ইউপি সদস্যদের ভাগ করে দিয়েছি, চাল ওজনে কম হলে সংশ্লিষ্ট্র ইউপি সদস্যকে তার দায়ভার বহন করতে হবে । বদরগঞ্জের ন্যায় প্রতিটি জেলা ও উপজেলায় ভিজিএফের চাল বিতরন কার্যক্রম বিরাজ করছে। নেইকোন ট্যাক অফিসার, নেই কোন তদারকি। এমন কি আগামী শুক্রবার সরকারী ছুটির দিন সরকারী কর্মকর্তারা কর্মস্থলে না থাকার সুবিধাতে ওইদিন বেশির ভাগ চেয়ারম্যান চাল বিতরনের দিনক্ষন চুড়ান্ত করেছেন।
জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা মোতাহারুল ইসলাম বলেন, ভিজিএফের চাল ওজনে কম,বস্তা থেকে চাল লুট ও ট্যাক অফিসার উপস্থিত না থাকার বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনিয ব্যবস্থা গ্রহন করা হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited