শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১০:৩৩ এএম, ২০২২-০৮-১০
এনামুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে বিশেষ অভিযান চালিয়ে পাসপোর্ট দালাল চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় নগদ ২৫ হাজার ৭শ ৭০ টাকা, ১১টি ই-পাসপোর্ট আবেদন ফরম ও ৪টি মোবাইল ফোনসহ বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৯ আগষ্ট) সকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির এতথ্য নিশ্চিত করেছেন। আটক ব্যক্তিরা হলো, সিরাজগঞ্জের তাড়াশের সরাপুর গ্রামের মো. সমশের আলীর ছেলে ইমন আলী (২৫), সদর উপজেলার মুজিব সড়কের মৃত আব্দুল করিম খানের ছেলে মো. আব্দুস সালাম খান (৫০), পৌর এলাকা মালশাপাড়া মহল্লার মো. আলাউদ্দিনের ছেলে আনন্দ হাসান (২৬) ও শাহজাদপুর উপজেলার চর-নবীয়া গ্রামের মো. জিনাত আলী মোল্লার ছেলে মো. শহিদুল ইসলাম (৩৮)।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে সোমবার বিকেলে থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম সঙ্গীয় ফোস নিয়ে পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে দালাল চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করা হয়।
এসম তাদের কাছ থেকে ১১টি ই-পাসপোর্ট আবেদন ফরম, নগদ ২৫ হাজার ৭৭০ টাকা এবং মোবাইল ফোনসহ বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে আটককৃতরা পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে।
এঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। পাসপোর্ট অফিস দালাল নির্মূলে এই অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited