শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:১৭ পিএম, ২০২১-০৭-১২
ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের বিভিন্ন ভাতাভোগীদের বাড়িতে গিয়ে ভাতার টাকা প্রদান করছে উদ্যোক্তরা।
জানা গেছে করোনা পরিস্থিতিতে জন সমাগম এড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার জেলা সদরের মহিনন্দ নয়াপাড়া সমাজ কল্যাণ ফাউন্ডেশন কার্যালয়ে ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ভাতাভোগীদের মধ্যে ব্যাংক এশিয়ার মাধ্যমে নগদ অর্থ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ কামাল উদ্দিন, মোঃ আঃ হেলিম, মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সভাপতি আমিনুল হক সাদী, মহিনন্দ ইউনিয়ন ডিজটাল সেন্টারের সহকারী উদ্যেক্তা শাহবিয়া আলম নাদিম, মহিলা উদ্যেক্তা সাবিহা জান্নাত তুরিন, এজেন্ট ব্যাংক এশিয়া জালালপুর শাখার সিওটু এসএম তানভীল সাগর, সমাজকর্মী হেলাল উদ্দিন প্রমুখ।
ভাতাভোগী ফিরোজ শাই বলেন, ইউনিয়ন পরিষদে বয়স্ক ভাতার টাকা উত্তোলন করতে গিয়ে অনেক ভীড়ের মধ্যে পড়তে হতো। আর আজ কোনো ভীড় নেই। উদ্যোক্তাগণ নিজেরা ইউনিয়নের প্রতি ওয়ার্ডে গিয়ে ভাতা বিতরণ করায় ভাতাভোগীরাও দুর্ভোগ পোহাতে হচ্ছে না।
সহকারী উদ্যেক্তা শাহবিয়া আলম নাদিম ও মহিলা উদ্যেক্তা সাবিহা জান্নাত তুরিন বলেন,ইউনিয়ন ডিজটাল সেন্টারের উদ্যেক্তারা সরকারের সকল সেবাকে পৌঁছে দিচ্ছে জনগণের দোরগোড়ায়। ফলে গ্রামীণ জনপদের মানুষ খুব সহজেই তাদের প্রয়োজনীয় সেবা পাচ্ছে। এগিয়ে যাচ্ছে মানুষ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited