চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

মুরাদনগরে ইভটিজিংয়ের অপমান সইতে না পেরে দাখিল পরিক্ষার্থীনীর আত্মহত্যা!

মুরাদনগরে ইভটিজিংয়ের অপমান সইতে না পেরে দাখিল পরিক্ষার্থীনীর আত্মহত্যা!

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:১৫ পিএম, ২০২১-০৮-০৪

মুরাদনগরে ইভটিজিংয়ের অপমান সইতে না পেরে দাখিল পরিক্ষার্থীনীর আত্মহত্যা!

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর(কুমিল্লা)প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলায় ইভটিজিংয়ের অপমানের গ্লানি সইতে না পেরে এক দাখিল পরিক্ষার্থীনী বিষপানে আত্মহত্যা করেছেন।মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানাধীন বাঙ্গরা পশ্চিম ইউনিযনের নবীয়াবাদ গ্রামে ঘটনাটি ঘটে।মঙ্গলবার রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দাখিল পরিক্ষার্থীনীর মৃত্যু হয়েছে। ওই ছাত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে  এলাকায় ক্ষোভের সঞ্চার হয়েছে।

ইভটিজিংয়ের শিকার দাখিল পরিক্ষার্থীনী নিহত সোমাইয়া আক্তার(১৫) মুরাদনগর উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের নবীয়াবাদ আঃ ওয়াদুদ সরকার ফাজিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী ও নবীয়াবাদ গ্রামের গোলাম ছান্দানীর মেয়ে।
নিহতের মা রিনা আক্তার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে সোমাইয়া বাড়ির পাশে কালবাটের উপর দুই জন ছেলের সাথে কথা বলছিল। এসময় নবীয়াবাদ গ্রামের হোসেন মিয়ার ছেলে সোহেল মিয়া(২৭), হাকিম মিয়ার ছেলে জাকির মিয়া(২৭), হেলাল মিয়ার ছেলে শরিফ মিয়া(২২), কাদির মিয়ার ছেলে শাহাদাত(২৬), কাশেম মিয়ার ছেলে ইসমাইল(২৩), মোর্শেদ মিয়ার ছেলে সোহাগসহ(২৬) একদল বখাটে তাদেরকে কথা বলতে দেখে বিভিন্ন কু-রুচিপূর্ন মন্তব্যসহ অপমান করে। সেই অপমানের গ্লানি সইতে না পেরে মঙ্গলবার বিকেলে বিষপানা করে, পরে বাড়ির লোকজন তাকে মূহুর্ষ অবস্থায় প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে সে মৃত্যু বরন করে।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান বলেন, মৃত্যুর খবরটি পেয়েছি। এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনী ব্যাবস্থা গ্রহন করা হবে।

রিটেলেড নিউজ

ইসলামপুরে মাঠে-মাঠে মনোমুগ্ধকর সরিষা ফুলের সমারোহ,মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালরাইসলামপুরে মাঠে-মাঠে মনোমুগ্ধকর সরিষা ফুলের সমারোহ,মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালরা

ইসলামপুরে মাঠে-মাঠে মনোমুগ্ধকর সরিষা ফুলের সমারোহ,মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালরাইসলামপুরে মাঠে-মাঠে মনোমুগ্ধকর সরিষা ফুলের সমারোহ,মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালরা

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর উপজেলায় চলতি রবি মৌসুমে কৃষকের মাঠে-মাঠে সবুজে...বিস্তারিত

অবশেষে হাদি হত্যাকাণ্ড নিয়ে ভারতের প্রথম বক্তব্য

অবশেষে হাদি হত্যাকাণ্ড নিয়ে ভারতের প্রথম বক্তব্য

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বুধবার (২৪ ডিসেম্বর) বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, গতকাল (মঙ্গলবার) বাংলাদেশের হাইকমিশ...বিস্তারিত

শাহবাজপুরে কাজ না করেই উন্নয়ন বরাদ্দ লোপাটের অভিযোগ:বহাল তবিয়তে মহিলা মেম্বার ছাবেরা ও আরিজ মিয়া মেম্বার

শাহবাজপুরে কাজ না করেই উন্নয়ন বরাদ্দ লোপাটের অভিযোগ:বহাল তবিয়তে মহিলা মেম্বার ছাবেরা ও আরিজ মিয়া মেম্বার

জিএসএসনিউজ ডেস্ক : : সরাইল(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নয়স্থ ১নং ও ২  ন...বিস্তারিত

চব্বিশের গণঅভ্যুত্থানের পর ১৫ মাসে কারা হেফাজতে মৃত্যু ১১২

চব্বিশের গণঅভ্যুত্থানের পর ১৫ মাসে কারা হেফাজতে মৃত্যু ১১২

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক:  চব্বিশের গণ-অভ্যুত্থানের আগে প্রতি বছর যে পরিমাণ মানুষ কারা হেফাজতে মারা যেতেন, সেই ...বিস্তারিত

সুদানে নিহত ৬ বাংলাদেশির মরদেহ আসছে ২০ ডিসেম্বর

সুদানে নিহত ৬ বাংলাদেশির মরদেহ আসছে ২০ ডিসেম্বর

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক : সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নি...বিস্তারিত

ইসলামপুর শওকত হাসান মিঞা যুব ও ছাত্র উন্নয়ন কমিটি উদ্যােগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

ইসলামপুর শওকত হাসান মিঞা যুব ও ছাত্র উন্নয়ন কমিটি উদ্যােগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আত্মার মাগফিরাত কামনা ও বিএনপি‍‍`...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর