শিরোনাম
স্পোর্টস ডেস্ক: | ০১:১৮ পিএম, ২০২২-০১-২৩
জেসন হোল্ডারের ক্যারিয়ার সেরা টি-টোয়েন্টি বোলিংয়ে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দলের ৯ উইকেটের বড় জয়ে ডানহাতি এই পেসার ম্যাচ সেরাও হন। শনিবার বার্বাডোজের ব্রিজটাউন কেনসিংটন ওভালে প্রথমে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ১০৩ রানে গুটিয়ে যায় ইংলিশরা। জবাবে ১৭ বল বাকি থাকতে এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবীয়রা। ১০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫২ রানের জুটি গড়েন দুই স্বাগতিক ওপেনার ব্র্যান্ডন কিং ও শাই হোপ। আদিল রশিদের বলে হোপ ২৫ বলে ২০ রান করে ফেরেন। তবে ৪৯ বলে ৫২ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে অপরাজিত থাকেন কিং।
তিনি ৪টি চার ও একটি ছক্কা হাঁকান। ২৯ বলে ২৭ রানের হার না মানা ইনিংস খেলেন নিকোলাস পুরান। টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে উইন্ডিজ বোলারদের তোপের মুখে পড়ে সফরকারী ব্যাটাররা। দলের টপঅর্ডারদের ব্যর্থতার পর সর্বোচ্চ ২৮ রান করেন ক্রিস জর্ডান। এছাড়া রশিদ করেন ২২ রান। হোল্ডার ৩.৪ ওভারে এক মেডেন ও ৭ রানের বিনিময়ে ৪টি উইকেট তুলে নেন। ২০ ওভারের ক্রিকেটে এটিই তার সেরা বোলিং। এর আগে ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে প্রোভিডেন্সে ২৬ রানে ৪ উইকেট ছিল তার আগের সেরা। এছাড়া শেলডন কোটরেল ২টি উইকেট দখল করেন। আগামীকাল একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে।
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করতে নতুন ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে মিশ্র অনুভুতি আছে। একপক্ষ এখ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited