শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:০২ পিএম, ২০২১-০৮-০৯
ফারুকুজ্জামান,কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের ফাতিমা নগর (কাইকুরদিয়া) ঈশাখাঁ রোডস্থ জামিয়া আরাবিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার ছাত্রকে বলাৎকারে মুহতামিম,প্রিন্সিপালকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় শনিবার করিমগঞ্জ থানায় মামলা হলে রাতেই প্রিন্সিপাল মাওলানা হাজী নূর মোহাম্মদ আজমীকে (৬০) মাদ্রাসা থেকে গ্রেফতার করে পুলিশ। তিনি করিমগঞ্জ উপজেলার মাদারীখলা গ্রামের মৃত আবাল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসার আবাসিক ছাত্র হিসেবে ছাত্রটি নাজেরা বিভাগে পড়ালেখা করতো। এক বছর আগে ছেলেটি মাদ্রাসায় ভর্তি হয়। গত ৪ আগস্ট মোবাইল ফোনে ছেলেটি তার পিতাকে দ্রুত মাদ্রাসায় যেতে বলে। তিনি মাদ্রাসায় গেলে ছেলেটি তার পিতাকে মাদ্রাসার প্রিন্সিপাল হাজী নূর মোহাম্মদ আজমী কর্তৃক একাধিকবার বলাৎকারের / ধর্ষণের শিকার হয়েছে বলে জানায়। সবশেষ গত ১৭ জুলাই রাতে প্রিন্সিপাল ছেলেটিকে মাদ্রাসায় তার শয়নকক্ষে নিয়ে বলাৎকার করেন। ঘটনা শুনে মাদ্রাসা থেকে ছেলেকে নিয়ে করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঘটনাটি অবহিত করে থানায় মামলা দায়ের করেন তার পিতা।স্থানীয় সূত্রে আরও জানা গেছে, মাওলানা হাজী নূর মোহাম্মদ আজমী এর আগে করিমগঞ্জ উপজেলা জামে মসজিদের ইমাম ও করিমগঞ্জের কিরাটন ফাজিল মাদ্রাসার গ্রন্থাগারিক ছিলেন।করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন সংশোধনী ২০০৩ এর ৯/১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে শনিবার রাত ৯টার দিকে প্রিন্সিপাল হাজী নূর মোহাম্মদ আজমীকে গ্রেফতার করা হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited