চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বস্তুনিষ্ঠ সংবাদে সমাজ ও দেশের উন্নয়ন হয়: এমপি তৌফিক

বস্তুনিষ্ঠ সংবাদে সমাজ ও দেশের উন্নয়ন হয়: এমপি তৌফিক

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৩:১৫ পিএম, ২০২১-০৭-১৯

বস্তুনিষ্ঠ সংবাদে সমাজ ও দেশের উন্নয়ন হয়: এমপি তৌফিক

ফারুকুজ্জামান,কিশোরগঞ্জ কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেছেন, সাংবাদিক হচ্ছে সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করলে সমাজ ও দেশের উন্নয়ন হয়। রোববার (১৮ জুলাই) দুপুরে কিশোরগঞ্জে অষ্টগ্রাম প্রেস ক্লাবের অফিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক অষ্টগ্রামের সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, আপনারা অষ্টগ্রামের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ করুন। আমি আপনাদের পাশে আছি। এ সময় তিনি বর্তমান করোনার মহামারী পরিস্থিতিতে সবাইকে আরো সচেতন থাকার আহ্বান জানান। অষ্টগ্রাম ফুটবল খেলার মাঠের পশ্চিম পাশে অবস্থিত সৌরভ কমপ্লেক্সে ফিতা কেটে তিনি আনুষ্ঠানিক অষ্টগ্রাম প্রেস ক্লাবের অফিস উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অষ্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি দৈনিক সংবাদের অষ্টগ্রাম প্রতিনিধি দেবপদ চক্রবর্তী। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক হায়দারী বাচ্চু, অষ্টগ্রাম সরকারি রোটারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোজতাবা আরিফ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মানিক কুমার দেব, উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাক আহাম্মেদ কমল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ, অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্ল্যা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাঈদ, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ফারুক, অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফারুক আহমেদ, কাস্তুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল হক রন্টি, বাঙ্গালপাড়া ইউনিয়নের চেয়ারম্যান রোটারিয়ান এনামুল হক ভূইয়া, পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাছেদ মিয়া, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জীবনময় শীল, রোটারিয়ান কামরুল হাসান বাবু প্রমুখ ছাড়াও অষ্টগ্রাম প্রেসক্লাবের সদস্যবৃন্দ, উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীগণ, বিভিন্ন সরকারি অফিসে কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অষ্টগ্রাম প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মন্তোষ চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম রসূল।

রিটেলেড নিউজ

ক্ষমতাসীন সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র:গুদামে মজুদ  লাখ লাখ বস্তা সার:সারের  কৃত্রিম সংকটের নেপথ্যে কে এই কুখ্যাত মোকাররম সর্দার

ক্ষমতাসীন সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র:গুদামে মজুদ  লাখ লাখ বস্তা সার:সারের  কৃত্রিম সংকটের নেপথ্যে কে এই কুখ্যাত মোকাররম সর্দার

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত


জুলাই শহীদদের  স্মরনে আলোচনা সভা  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

জুলাই শহীদদের  স্মরনে আলোচনা সভা  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: আজ ২১ জুলাই সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি  চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, ...বিস্তারিত


সিরাজগঞ্জে সরকারি যাকাত ফান্ডে হাজী আব্দুস সাত্তারের ১০ লাখ টাকার চেক প্রদান

সিরাজগঞ্জে সরকারি যাকাত ফান্ডে হাজী আব্দুস সাত্তারের ১০ লাখ টাকার চেক প্রদান

জিএসএসনিউজ ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা,সমাজ পরিবর্তনের মাধ্যম। সিরা...বিস্তারিত


নোবেলের জামিন বাতিল,কারাগারে পাঠানোর নির্দেশ

নোবেলের জামিন বাতিল,কারাগারে পাঠানোর নির্দেশ

জিএসএসনিউজ ডেস্ক : : আদালত প্রতিবেদক:সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ...বিস্তারিত


নরসিংদী সদর থানায় ভাইরাল ওসি মোজাফ্ফর: পোস্টিং হলেও দায়িত্বে বসা নিয়ে রহস্য!

নরসিংদী সদর থানায় ভাইরাল ওসি মোজাফ্ফর: পোস্টিং হলেও দায়িত্বে বসা নিয়ে রহস্য!

আন্তর্জাতিক ডেস্ক : : নরসিংদী জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে স...বিস্তারিত


হাজারীবাগে কিশোরী হত্যাকাণ্ড:সিয়াম আটক

হাজারীবাগে কিশোরী হত্যাকাণ্ড:সিয়াম আটক

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর