শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৫৬ পিএম, ২০২৩-০৩-০৬
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে পচাবহলা জয়তুননেছা উচ্চ বিদ্যালয়ের কার্যক্রমে বাধা প্রদান ও শিক্ষক উপর হামলা, জোর পূর্বক জমি দখল, শিক্ষার্থীদের লাঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬মার্চ) বিকালে উপজেলা পরিষদের সামনে শিক্ষক ও কর্মচারীবৃন্দ এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দের সভাপতিত্বে বক্তব্য রাখেন পচাবহলা জয়তুননেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক কুব্বাত আলী, হারগিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিউল হক, মাইজবাড়ী দাখিল মাদ্রাসার সুপার আব্দুল হালিম,ইসলামপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মাহাবুব আলম,মোজাহিদুল ইসলাম বিজয় ও মাজিদুল ইসলাম ময়না প্রমুখ। এ সময় বক্তারা , পচাবহলা জয়তুননেছা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি জয়নাল আবেদীন অনৈতিকভাবে বিদ্যালয়ের জমি নিজের নামে রেকর্ড করে আত্মসাৎ করার অপচেষ্টাসহ গত ১ মার্চ বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে বাধা প্রদান করে ও শিক্ষক-শিক্ষার্থীদের লাঞ্চিত ও হামলা করার প্রতিবাদ জানিয়ে প্রশাসনের কাছে সুবিচার দাবী করেন।পরে শিক্ষক প্রতিনিধিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি ও প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited