শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৩৪ পিএম, ২০২১-০৭-৩১
এনামুল হক, সিরাজগঞ্জ থেকেঃ করোনা মহামারী পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সরকার ঘোষিত কঠোর লকডাউনে কর্মহীন মানুষদের বাড়ীতে বাড়ীতে গভীর রাতে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উল্লাপাড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুস সালেক। সরেজমিনে গিয়ে দেখা যায়, ২০২০ সালে করোনা ভাইরাস দেখা দিলে সরকার ২০২০সালে কঠোর লকডাউন দেয়। তখনো সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালেক কর্মহীন মানুষের মাঝে বাড়ীতে বাড়ীতে খাদ্য সামগ্রী পৌঁছে দেন। সম্প্রতি আবারো সরকার কঠোর লকডাউন দিলে কর্মহীন মানুষ কে খাবার পৌঁছে দিতে রাতের গভীরে কর্মহীনদের বাড়ীতে বাড়ীতে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে অত্র ইউনিয়নের চেয়ারম্যান। রাতের আদারে ঘুম থেকে ডেকে তুলে কর্মহীন কে খাদ্য সামগ্রী দিচ্ছেন। খাদ্য সামগ্রী পেয়ে আবেগ আপ্লূত হয়ে পরেছেন অনেকেই মহান রাব্বুল আলামিনের দরবারে দুহাত তুলে চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্হানীয় সংসদ সদস্য তানভীর ইমাম এর জন্য প্রাণ খুলে দোয়া করছেন। খাদ্য সামগ্রী পাওয়া অনেকেই বলেন, আমাগোরে চেয়ারম্যান অনেক ভালো মানুষ তিনি সবসময় আমাগোর খবর রাখে এই কঠোর লকডাউনে আমাগোর ঘরে খাবার নেই কিন্তু চেয়ারম্যান সাহেব রাতের আধারে আমাদের ঘরে খাবার পৌঁছে দিচ্ছে। আমাগোর চেয়ারম্যানের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে অনেক বড়ো করে। এবিষয়ে উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উল্লাপাড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালেক এ প্রতিবেদককে বলেন, যারা কর্ম করে খায় তারা আজ বড়ই অসহায় তাদের ঘরে খাবার নেই। অনেকেই তাদের কষ্টের কথা মানুষ কে বলতে পারেনা তাদেরই তালিকা করে রাতের আঁধারে আমার সাধ্যর মধ্যে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও স্হানীয় সংসদ সদস্য তানভীর ইমাম এর ঘোষণা এই কঠোর লকডাউনে কেউ যেনো না খেয়ে না থাকে। সেই জন্যই আমার ইউনিয়নের কর্মহীনদের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এই মহামারী করোনা মোকাবিলায় সকলকে স্বাস্থ্যবিধী মেনে চলার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited