শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৫৯ পিএম, ২০২১-০৮-২৬
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা (কুমিল্লা) : কুমিল্লার হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশের খবরের হোমনা প্রতিনিধি মো. আক্তার হোসেনের মা, কৃষ্ণপুর গ্রামের মৃত আবদুল জলিল সওদারের স্ত্রী রহিজা বেগম (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সাংবাদিক আক্তার হোসেন জানান, দীর্ঘদিন যাবত হার্ট, ডায়াবেটিস ও বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন তার মা। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার বাদ আছর উপজেলার কলাগাছিয়া এম এ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমার নামাজে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। তার মৃতুতে হোমনা-তিতাসের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী, রাজশাহী বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. মনিরুজ্জামান সরকার, উপ সচিব মো. মোজাম্মেল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মো. আজিজুর রহমান মোল্লা, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান (প্যানেল-০১) মহসীন সরকার, বিসিআইসি কলেজেহর প্রভাষক মীর মো. মাসুদুজ্জামান, হোমনা উপজেলা প্রেসক্লাব, হোমনা প্রেসক্লাব, থানা প্রেসক্লাবসহ সকল সাংবাদিক ও রাজনৈতিক এবং বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited