শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৯:১৫ পিএম, ২০২১-০৩-১৪
মোহাম্মদ শাহ্ আলম শফি, (কুমিল্লা): কুমিল্লা সদর উপজেলার ক্যান্টনমেন্ট এলাকার নিশ্চিন্তপুর নামার বাজার এলাকার বৃহত্তর হাজি মার্কেট ”হুন্ডা মার্কেট” আগুনে পুড়ে ছাই। মার্কেটের পেছনের অংশটি এখন কেবলই ধ্বংসসÍুপ । গোটা এলাকা ব্যবসায়ীদের হাহাকারে একাকার ।
চৌধুরী মোটরসে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে রবিবার ভোরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায় ক’দিন আগে ব্যাংকের দেনার দায়ে নিলামে বিক্রি হওয়ার পর গোডাউন সার্ভিস সেন্টার শোরুম সহ প্রায় ২৫/২৬ টি দোকান ভোরে আগুনে পুড়ে পুরোপুরি ভস্মীভূত হয়েছে। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের ৫টি
ইউনিট প্রায় ২ ঘন্টার আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ২৫/২৬টি দোকান। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে জানা গেছে। প্রায় প্রতিটি দোকানেই দাহ্য পদার্থ থাকায় আগুনের তীব্রতাও অনেক বেশি ছিলো বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। কিছুক্ষণ পরপর মোটরসাইকেলের তেলের ট্যাংকি বিস্ফোরণের শব্দে গোটা এলাকা আতংক ছড়িয়ে পরে। ভোর সাড়ে ৬ টায় পুরোপুরি নিয়ন্ত্রনে আসে মার্কেটের আগুন। এসময় ব্যবসায়ীদের কান্নায় ভারী হয়ে ওঠে মার্কেটের আশপাশের এলাকা। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো বিস্তারিত জানা যায়নি।খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল, ২নং উত্তর দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙ্গাবালী প্রতিনিধি সামুদ্রিক প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : মোঃ শরীফ ভূইয়া,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ কাঞ্চন পৌরসভায় দলীয় কর্মসূচির তালিকা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান :আবু সাদাত মোহাম্মদ সায়েম আলী পাঠানের পক্ষে দিন-রাত গণসংযোগ ও লিফলেট বিতরণ নরসিংদী–৩ (শিব...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বিশেষ প্রতিনিধি | শরীয়তপুর শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলাধীন কনেশ্বর ইউনিয়নের আতলা কুড়িগ্র...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা: চট্টগ্রামের সীতাকুণ্ডের গহীন পাহাড়ি এলাকা জঙ্গল ছলিমপুরে মসজিদের ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : ডেস্ক নিউজ: যতই ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দিন ঘনিয়ে আসছে ততই একের পর এক ঘটনা ঘটেই চলেছে শনিবার (১৭ জা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited