শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৪৫ পিএম, ২০২২-০৯-০১
এনামুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মি ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ইটপাটকেল, রাবার বুলেট ও টিয়ারশেলের আঘাতে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বেলা এগারটা থেকে ঘন্টাব্যাপী শহরের ইবি রোডে জেলা বিএনপি কার্যালয় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার সকাল থেকেই বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা শহরের ইবি রোডস্থ জেলা বিএনপি কার্যালয় ও ভাসানি মিলনায়তন প্রাঙ্গণে সমবেত হয়।
জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভার শেষ সময়ে ফিরে যাওয়ার পথে হঠাৎ করেই বিএনপি কর্মিরা বিশৃঙ্খলা শুরু করে ও একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ শুরু করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়। এ সময় পুলিশের সাত জনসহ অন্তত ২০ জন আহত হয়েছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানান, বিএনপির নেতা কর্মীরা পুলিশের উপর হামলা করেনি। আমাদের শান্তি পূর্ণ সমাবেশে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট মেরে ১৫জন নেতা কর্মীকে আহত করেছে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited