শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:২৯ পিএম, ২০২২-০৬-১৮
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : কুমিল্লার হোমনায় দোকানের চালার টিন কেটে চার লাখ টাকার মালামাল চুরির অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে উপজেলার মেঘনা রোডের ছিনাইয়া নামক স্থানীয় বাজারের মেসার্স আমির হার্ডওয়্যার এন্ড ইলেকট্রিক দোকানে দুঃসাহসিক এই চুরির ঘটনা ঘটে।
দোকানের মালিক মো. আমির হোসেন জানান, ‘শুক্রবার রাত নয়টারর দিকে ঠিকঠাক মতো দোকান তালা দিয়ে বাড়িতে চলে যাই। আজ (গতকাল) শনিবার সকালে তালা খুলে দোকানে ঢুকে দেখি- দোকানের ভেতর সব কিছু এলোমেলো। অনেক মালামাল নাই। ক্যাশ বাক্সের তালা ভাঙ্গা অবস্থায় নিচে পড়ে আছে। ঘর কেনার জন্য ক্যাশে রাখা নগদ দুই লাখ ও মালামাল বিক্রি করা আরো কিছু গচ্ছিত টাকাও নাই। দোকানের তাকে রক্ষিত আরও দুই লাখ টাকার বেশি মেশিনারীজ মালামালও নাই। উপরের তাকিয়ে দেখি, টিন কাটা। পরে তাৎক্ষণিক হোমনায় থানা ফোন করলে থানা থেকে পুলিশ এসে সবকিছু লিখে নেয়।’
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, দোকানে চুরির কথা শুনে তাৎক্ষণিক ফোর্স পাঠিয়েছি। অভিযোগ সাপেক্ষে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে টিনের চালা কেটে চুরির ঘটনায় বাজারের অন্যান্য ব্যবসায়ীদের মাঝেওর আতংক বিরাজ করছে। বাজারের চোর ও মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited