শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৪১ পিএম, ২০২৩-০১-১৭
আব্দুস সবুর খান, টঙ্গীঃ গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আগামী শুক্রবার (২০ জানুয়ারি) থেকে শুরু হয়ে রবিবার (২২ জানুয়ারি) আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৩ সালের বিশ্ব ইজতেমা। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ব ইজতেমার দিল্লীর মাওলানা সাদ অনুসারীরা আনুষ্ঠানিকভাবে ইজতেমার ময়দান বুঝে নেন।
এ সময় গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান ইজতেমার ময়দান দ্বিতীয় পর্বের সাদ অনুসারী শীর্ষ মুরুব্বিদের কাছে ময়দান বুঝিয়ে দেন। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে প্রথম পর্বের আয়োজক হাফেজ জুবায়ের অনুসারী শীর্ষ মুরুব্বি ইঞ্জিনিয়ার মাহফুজুল হান্নানসহ অন্য মুরব্বিরা গাজীপুর জেলা প্রশাসনের কাছে ইজতেমা মাঠ বুঝিয়ে দেন। পরে দুপুরে গাজীপুর জেলা প্রশাসনের কাছে সাদ অনুসারী মুরুব্বিরা ইজতেমা ময়দান বুঝে নেন। মাওলানা সাদ অনুসারী শীর্ষ মুরুব্বি ড. মো. আব্দুস সালাম বলেন, আগামী ২০ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। এরইমধ্যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রায় চার হাজার বিদেশি মেহমান বাংলাদেশের বিভিন্ন মসজিদে তাবলীগে যুক্ত রয়েছেন। তারা আগামীকাল বুধবার সন্ধ্যার মধ্যেই বিশ্ব ইজতেমা ময়দানে এসে উপস্থিত হবেন।
তিনি আরও বলেন, এছাড়া সারাদেশ থেকে মুসল্লিরা ইজতেমায় যোগ দেওয়ার জন্য ইতিমধ্যে বিভিন্ন জেলার মুসল্লিরা প্রস্তুতি নিচ্ছেন। আগামীকাল বুধবারের মধ্যেই অধিকাংশ মুসল্লি ময়দানে এসে পৌঁছে যাবেন বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও বিশ্ব ইজতেমায় প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited