শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১২:৩৪ পিএম, ২০২৩-০৬-২৫
মিজানুর রহমান,কুড়িগ্রাম প্রতিনিধি : ২৪-০৬-২০২৩ইং আসন্ন ঈদ উপলক্ষে কুড়িগ্রামে প্রায় পাঁচ লাখ দুঃস্থ হত দরিদ্র অসহায় মানুষজন পেল প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার ভিজিএফ এর চাল। ঈদ আনন্দ ভাগাভাগি করতে ও অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোঁটাতে ভিজিএফের এ চাল বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদে আনুষ্ঠানিক কার্যক্রমের মধ্য দিয়ে চাল বিতরণ শুরু হয়। জেলার ৯টি উপজেলা, ৩টি পৌরসভা ও ৭২টি ইউনিয়নে এ চাল বিতরণ করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাসেদুল হাসান, সদর উপজেলার সরকারি মাধ্যমিক অফিসার ইয়াসিন আলী, ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলহাজ্ব সাইফুর রহমান প্রমুখ।
কুড়িগ্রাম জেলা ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা অফিসের তথ্য মতে, জেলার ৯টি উপজেলায় ৪ লাখ ৫৭ হাজার ১শ ৭৬টি পরিবার ভিজিএফের চাল পাচ্ছেন। এর মধ্যে কুড়িগ্রাম সদর উপজেলায় ৫৭ হাজার ৩শ ১২টি পরিবার। ভুরুঙ্গামারী উপজেলায় ৫৬ হাজার ১শ ৮৭ টি পরিবার। নাগেশ্বরী উপজেলায় ৮১ হাজার ১৯ টি পরিবার, ফুলবাড়ী ৩৮ হাজার ৬শ ৩২ টি পরিবার, রাজারহাট উপজেলায় ৪৩ হাজার ৬১টি পরিবার, উলিপুর উপজেলায় ৮৩ হাজার ১৫টি পরিবার, চিলমারী উপজেলায় ৩০ হাজার ৩শ ১০টি পরিবার, রৌমারী উপজেলায় ৪৭ হাজার ৯ শ ৮৪টি পরিবার, চর রাজিবপুর উপজেলায় ১৯ হাজার ৬ শ ৫৬ টি পরিবার সুবিধা পাচ্ছেন। এছাড়াও কুড়িগ্রাম পৌরসভা এলাকায় ৪ হাজার ৬ শ ২১টি পরিবার, নাগেশ্বরী পৌরসভায় ৪ হাজার ৬ শ ২১টি ও উলিপুর পৌরসভা এলাকায় ৩ হাজার ৮১টি পরিবার ঈদ উপহার হিসেবে ভিজিএফের ১০ কেজি চাল পাচ্ছেন পরিবারগুলো। প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেয়ে ভোগডাঙ্গা ইউনিয়নের মোছাঃ আছিয়া বেওয়া বলেন, কদিন পরে ঈদ। ঘরে চাল নাই। খুবই দুশ্চিন্তায় ছিলাম, ঈদে কি খাবো। আজ ভিজিএফের চাল পেয়ে চিন্তা দুর হলো। খুবই খুশি হয়েছি। আরেক দিনমজুর মোঃ হামিদুল ইসলাম বলেন, গত কয়েকদিন ধরে বৃষ্টি কাম কাজ নাই। ঘরে খাবার নাই। বউ বাচ্চাকে নিয়ে কষ্টে ছিলাম। আজ চাল পেয়ে ভালো লাগলো। কুড়িগ্রাম সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমান উদ্দিন আহমেদ মঞ্জু বলেন, অসহায় ও দুঃস্থ পরিবারের ঈদ আনন্দ যাতে নিরানন্দে পরিণত না হয় সে লক্ষ্যে বরাবরই কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের অন্যতম জনবহুল দারিদ্র জনগোষ্ঠীর কথা চিন্তা করে প্রতি ঈদে বিভিন্ন সহযোগিতার পাশাপাশি ভিজিএফ কার্ডের সুবিধা দেন তিনি। এরই ধারাবাহিকতায় দেশের প্রতিটি দুঃস্থ ও অসহায় পরিবারের হাতে ঈদ উপহার হিসেবে ১০ কেজি করে ভিজিএফের চাল তুলে দেয়া হচ্ছে। কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পেয়ে অনেক খুশি উপকার ভোগী পরিবার গুলো। জেলা প্রশাসনের কঠোর নজরদারির মাধ্যমে উপহারের চাল বিতরণ করা হচ্ছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited