চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

সেই দুই সিরিজ খেলতে পাকিস্তান যাবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক:    |    ১২:২৫ পিএম, ২০২২-০৪-১৬

সেই দুই সিরিজ খেলতে পাকিস্তান যাবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড

পাকিস্তান সফরে গিয়ে সন্ত্রাসী হামলার উড়ো হুমকির পর ভয় পেয়ে সিরিজ না খেলেই চলে গিয়েছিল নিউজিল্যান্ড। পাকিস্তানের সাবেক প্রধামন্ত্রী ইমরান খান নিজে অনুরোধ করেও ফেরাতে পারেননি কিউই ক্রিকেটারদের। নিউজিল্যান্ডের দেখাদেখি ইংল্যান্ডও বাতিল করে দিয়েছিল পাকিস্তান সফর।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড-ইংল্যান্ডের এভাবে পাকিস্তান সফর বাতিল করার কারণে দেশ দুটির তুমুল সমালোচনা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

যদিও পিসিবি কর্তৃক ঘোষিত তাদের আগামী এক বছরের সূচিতে দেখা যাচ্ছে এই বছরেরই শেষ দিকে আবার পাকিস্তান সফরে যাচ্ছে নিউজিল্যান্ড এবং দুই দলই। স্থগিত হয়ে যাওয়া সিরিজগুলো খেলতেই অন্তত দু’বার করে পাকিস্তান যাবে দল দুটি। শুক্রবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের পুরুষ ও নারী ক্রিকেট দলের জন্য আগামী এক মৌসুমের ঠাসা সূচি প্রকাশ করেছে। পুরো এক মৌসুমে তারা কোথায় কোথায় খেলবে, কোন কোন সিরিজ কিংবা টুর্নামেন্ট খেলবে- পুরো তালিকা তুলে ধরেছে তারা।

পিসিবি জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট দল আগামী এক মৌসুমে ৭টি টেস্ট, ১৭টি ওয়ানডে এবং অন্তত ২৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। সাতটি টেস্টের সবগুলোই আইসিসি ওয়াল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত। যার মধ্যে ২টি শ্রীলঙ্কার বিপক্ষে, ইংল্যান্ডের বিপক্ষে ৩টি এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ২টি।
১২টি ওয়ানডে খেলবে তারা আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ হিসেবে। ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের করে সিরিজ।

টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তান অংশ নেবে দুটি টুর্নামেন্টে। এসিসি এশিয়া কাপ এবং ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে দুই টুর্নামেন্টেই কম করে ৫টি করে ম্যাচ খেলবে তারা। এই দুই টুর্নামেন্টের বাইরে পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ডের সঙ্গে সাত ম্যাচের, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ৩ ম্যাচের এবং নিউজিল্যান্ডের সঙ্গে ৫ ম্যাচের।

আগামী বছর এপ্রিলে নিউজিল্যান্ড ৫টি ওয়ানডে এবং ৫টি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতেও পাকিস্তান আসার কথা রয়েছে।অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই পাকিস্তান সফরে আসবে ইংল্যান্ড। সেপ্টেম্বর এবং অক্টোবরে তারা সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। বিশ্বকাপের পর নভেম্বর-ডিসেম্বরে ইংলিশরা আবার পাকিস্তান সফর করবে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য।

ডিসেম্বর-জানুয়ারিতে পাকিস্তান সফরে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সফরে তারা ২টি টেস্ট এবং ৩টি ওয়ানডের সিরিজ খেলবে। এরপর এপ্রিলে আবারও ৫ ওয়ানডে এবং ৫টি টি-টোয়েন্টি খেলার জন্য পাকিস্তান সফরে আসতে পারে কিউইরা।

রিটেলেড নিউজ

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত


পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত


বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত


মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত


নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

স্পোর্টস ডেস্ক: :  স্পোর্টস ডেস্ক: সবার আগে বিদায় নিশ্চিত হয়ে যাওয়া নোয়াখালী এক্সপ্রেস মাঠে নামছে নিজেদের শেষ ম্য...বিস্তারিত


হাত মেলাননি বাংলাদেশ ও ভারতের দুই অধিনায়ক:অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

হাত মেলাননি বাংলাদেশ ও ভারতের দুই অধিনায়ক:অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক: দু’দেশের চলমান বিরূপ অবস্থানের প্রভাব ক্রীড়াঙ্গনেও এসে লেগেছে।ভারত-পাকিস্তান ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর