শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:০১ পিএম, ২০২২-০২-০২
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে অনলাইনের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
আজ বুধবার অনলাইন জুম অ্যাপের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ও সমমানের ৩০ জন কর্মকর্তার অংশগ্রহণে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
পনেরো দিনব্যাপী এই প্রশিক্ষণ চলবে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত।প্রতিদিন ৪টি করে ট্রেনিং সেশন অনুষ্ঠিত হবে। অনলাইন এবং সশরীরে ব্লেন্ডেড পদ্ধতিতে এই প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমানের নির্দেশনা মোতাবেক প্রশিক্ষণ কার্যক্রমে যথাযথ অ্যাসেসমেন্টের ব্যবস্থা রাখা এবং প্রশিক্ষণলব্ধ অভিজ্ঞতা স্ব স্ব ডেস্কে পেশাগত কাজে প্রশিক্ষণার্থীরা ব্যবহার করছে কিনা সেটির বিষয়েও ভবিষ্যতে তদারকি কার্যক্রম পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দপ্তরের উদ্যোগে আয়োজিত ‘কর্মকর্তাদের আইসিটি দক্ষতা বৃদ্ধি ও প্রশাসনিক বিষয়ে প্রশিক্ষণ’ শীর্ষক প্রশিক্ষণ কার্যক্রমের ওরিয়েন্টেশন
প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল- হোসেনের সভাপতিত্বে ওরিয়েন্টেশন প্রোগ্রামে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দপ্তরের
পরিচালক জয়ন্ত ভট্টাচার্য্য, তথ্য প্রযুক্তি দপ্তরের পরিচালক মো. মুমিনুল ইসলাম, শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক মো. হাছানুর রহমান, সিইডিপির আইসিটি বিশেষজ্ঞ জাহিদুল ইসলাম প্রমুখ।
জিএসএসনিউজ ডেস্ক : : মাকসুদ আহমেদ : গোটা রাজধানী জুড়ে মাদকের অবাধ বিচরণ নতুন কোন কিছু নয়। পতিত ফ্যাসিস্ট সরকারের সুধীর্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বিবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০ বোতল স্কফসহ আবুল কালাম (৫৭) নামে এক ব্যক্তিকে গà...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,প্রতিনিধি, গাজীপুর মহানগর: সাধারণ মানুষের মুখে হাসি ফোটানো এবং সমাজসেবাকে ইবাদত হিসেবà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: একজন সাবেক আমলার স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং বাংলাদেশ পà...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ à¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited