শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:২৬ পিএম, ২০২৩-০৭-০৪
মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের চর রাজিবপুর ও চিলমারী উপজেলার চরাঞ্চলগুলোতে ঈদ-উল-আযহা উপলক্ষ্যে দরিদ্র মানুষের জন্য ৭৯টি গরু কোরবানী দেয়া হয়েছে।
ঈদের তৃতীয় দিনে চররাজিবপুর উপজেলার রাজিবপুর ও কোদালকাটি ইউনিয়ন এবং চিলমারী উপজেলার অষ্টমীরচর ও চিলমারী ইউনিয়নে এসব গরু কোরবানী দিয়ে ২৭৬৫টি দরিদ্র পরিবারের মাঝে ২কেজি করে কোরবানীর মাংস বিতরণ করা হয়েছে। জি ইউ এস, রাজিবপুর এর উদ্যোগে ইসলামিক রিলিফ বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় ২৮টি গরু, কাতার রেডক্রিসেন্ট এর আর্থিক সহযোগিতায় ৫০টি গরু ও এহসানুল গ্রুপ বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় ১টি গরুসহ মোট ৭৯টি গরু কোরবানী দেয়া হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাতা সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশ এর প্রতিনিধি মোঃ গাজীউল ইসলাম, কাতার রেডক্রিসেন্ট বাংলাদেশ এর প্রতিনিধি মোঃ জিন্নাহ ভূঁইয়া (পলাশ), গরীব উন্নয়ন সংস্থা (জি ইউ এস) এর নির্বাহী পরিচালক মোঃ আঃ লফিত, রাজিবপুর, কোদালকাটি, অষ্টমীরচর ও চিলমারী ইউনিয়ন পরিষদ এর ইউপি সদস্যসহ স্থানীয় সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited