শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:২২ পিএম, ২০২১-০৬-২১
মৌলভীবাজার প্রতিনিধি ঃ মৌলভীবাজার সদর উপজেলার ১০নং নাজিরাবাদ ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও ব্যবসায়ী ব্যক্তিত্ব এরশাদ মিয়া ও তার পুত্র মামুন মিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী এরশাদ মিয়া জানান- ফয়সল আহমদ-ঋড়ুংড়ষ যঁংংড়হ, মোঃ দিলাল দিলাল- সফ ফবষধষ ফবষধষ, তারেক হাসান- ঞধৎবয় যধংংধহ, মোঃ মিজানুর রহমান- সফ সরলধহঁৎ ৎধযসধহ, শামীম আহমদ- ংযধসরস ধযসবফ) সহ একাধিক ফেসবুক, ইমুসহ ডিজিটাল একাধিক মাধ্যমে এসব অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। বাস্তবতার সাথে সামঞ্জস্যহীন এবং বস্তুনিষ্টতা বিবর্জিত এ সকল তথ্যই মিথ্যা, ভিত্তিহীন, বস্তুনিষ্টতা বিবর্জিত ও উদ্দেশ্য প্রনোদিত। এরশাদ মিয়া দুঘর শ্রীমতি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, পূর্ব নাজিরাবাদ জামে মসজিদ এর প্রতিষ্ঠাকালীন মোতওয়াল্লী¬ ও ১০নং নাজিরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন সমাজসেবামূলক সংগঠনের সাথে জড়িত। তার পুত্র মৌলভীবাজার সরকারি কলেজের একজন মেধাবী ছাত্র। এলাকায় বিনয়ী ও নম্্র ভদ্র হিসাবে ব্যাপক ভাবে পরিচিত। এলাকার বাহিরে বিভিন্ন অসহায় হতদরিদ্র লোকজনকে বিভিন্নভাবে নিজেদের সাধ্যমত সহায়তা করে আসছেন। তাদেরকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার হীন উদ্যেশেই এলাকার একটি কু-চক্রী মহলের ইন্ধনে ষড়যন্তমূলক ভাবে কতেক দুষ্ট ব্যক্তির মাধ্যমে প্রতিবেশীর একটি ঘটনায় মিথ্যা তথ্য দিয়ে এ সব করানো হয়েছে। সুশীল সমাজের ব্যক্তিবর্গের ফেসবুক মেসেঞ্জার ও বিভিন্ন মোবাইলে সেন্ট করছেন। তাদের এসব অপপ্রাচারে সুশীল সমাজের কাছে সম্মান হানি হচ্ছে প্রতিনিয়ত। প্রকৃতপক্ষে এ ঘটনার সাথে তাদের কোন সম্পর্ক নেই। তাই,তিনি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited