শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৪৭ পিএম, ২০২১-০২-১৪
এনামুল হক, সিরাজগঞ্জ থেকেঃ সিরাজগঞ্জে ৫টি চোরাই মোটরসাইকেল সহ আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ জনকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।গ্রেফতারকৃতরা হলো, জামালপুর জেলার সরিষাবাড়ী থানার সাদ্দাম হোসেন (১৯), সিরাজগঞ্জ সদর উপজেলার মেছরা ইউনিয়নের রুপসা দক্ষিণ পাড়া গ্রামের বোরহান উদ্দিন তালুকদার (১৯) ও রুহুল আমিন (২০)। এই চোর চক্রের অন্যতম আসামী মোঃ সুমন (২৬) পলাতক রয়েছে। শনিবার (১৩ই ফেব্রুয়ারী) রাতে সদর উপজেলার চরাঞ্চল মেছরা ইউনিয়নের খাসপাড়া মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এসআই নাজমুল হকের নেতৃত্বে একটি দল যমুনার চরাঞ্চল মেছরা ইউনিয়নের খাসপাড়া মোড় এলাকার রহমত আলীর ইউক্যালিপটাস গাছের বাগানের মধ্যে চোরা মোটরসাইকেল ক্রয়বিক্রয় হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন কোম্পানীর চোরাই ৫টি মোটরসাইকেল সহ ৪ জনকে আটক করা হয়। ওসি আরো জানান, আটক চোরেরা সিরাজগঞ্জ সহ আশপাশের জেলার বিভিন্ন স্থান হতে মোটরসাইকেল চুরি করে চরাঞ্চলে গোপন স্থানে রেখে ক্রয় বিক্রয় করে থাকে। এদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited