শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:০০ পিএম, ২০২২-০৮-১৭
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা: কুমিল্লার হোমনায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ২০০৫ সালের ১৭ই আগস্ট দেশব্যাপী সংঘটিত সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার স্থানীয় সংসদ সদস্য সেলিমা আমাদের রাজনৈতিক কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পুনরায় একই স্থানে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কয়েকশ' নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বিএনপি জামায়াতকে অভিযুক্ত করে বক্তব্য রাখেন। বক্তারা- তৎকালীন জঙ্গীবাদী বিএনপি-জামায়াত জোটের প্রত্যক্ষ মদদে দেশব্যাপী সিরিজ বোমা হামলা সংঘটিত হয়েছে বলে অভিযোগ করেন।
এতে পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মহসিন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহীনুজ্জামান খোকন, যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী ইলিয়াস, আওয়ামী লীগ নেতা ও ভাষানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাদেক হোসেন সরকার, যুবলীগ সভাপতি খন্দকার নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. কায়সার বেপারী, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. দেলোয়ার হোসেন ফারুক ও সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, কৃষক লীগের আহ্বায়ক মো. মনির হোসেন, পৌর যুবলীগ সভাপতি জহিরুল ইসলাম প্রিন্স ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, যুবলীগ নেতা সৈয়দ মেহেদী হাসান, ছাত্রলীগের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি ফয়সাল সরকার ও সাধারণ সম্পাদক মো. ফোরকানুল ইসলাম পলাশ প্রমুখ।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited