শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:২৬ পিএম, ২০২২-০৯-২৫
চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : জুড়ী উপজেলার শিলুয়া বাজার (পশ্চিম শিলুয়া)এলাকার একটি পুরাতন শ্মশানালয় ভরাট করে দোকান ভিটা করার চেষ্টার অভিযোগ উঠেছে ওলির ঘাট গোয়ালবাড়ী এলাকার ইসলাম উদ্দিন(উস্তার) ও পশ্চিম শিলুয়া গ্রামের নজরুল ইসলাম,বদরুল ইসলাম,রবি মিয়া, আব্দুল ছমেদ ও তাজ উদ্দিনগংদের বিরুদ্ধে। ভুক্তভোগী দিবেন্দু দেব টলু জানান- ইসলাম উদ্দিন গংরা আমাদের পুরাতন শশ্মানালয়ে মাটি ভরাট করতেছে। প্রতিবাদ করায় হুমকি প্রদান করছে। বিষয়টি স্থানীয় ৮নং গোয়ালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাইয়ুমকে অবগত করেছি। তিনি আমাকে আইনের আশ্রয় গ্রহন করতে পরামর্শ দিয়েছেন। কিন্তু ভয়ে সেই সাহস পাচ্ছিনা। তিনি আরো জানান- তাদের বিরুদ্ধে কিছুদিন আগে দন্ড বিধি ১০৭ ধারায় মামলা করায় প্রতিশোধ পরায়ন হয়ে পুনরায় আমার দুটি আকাশ মনি গাছ ও ছবি ধারন করা মোবাইল (ঝঅগঝটঘএ এঅখঅঢণ ঔ২) ছিনিয়ে নেয়।যার ফলে আমি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সি,আর নং:১২৭/২২ এ মামলা দায়ের করি,যা বর্তমানে পুলিশ ব্যুরো অফ ইনভেষ্টিগেশন, পিবিআই মৌলভীবাজারের নিকট তদন্তধীন। তিনি আরো বলেন- আমি সংখ্যালঘু সম্প্রদায়ের লোক হিসেবে তদন্তে সুবিচার পাব কিনা জানিনা। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রশাসনের ও বিভিন্ন সংগঠনের সহযোগীতা কামনা করছি।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited