শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০১:১৮ পিএম, ২০২২-০৫-২২
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : কুমিল্লার হোমনা উপজেলার পেশাজীবীদের সংগঠন আলোকিত হোমনা কর্তৃক ঈদ পুনমিলনী ও করোনাযোদ্ধাদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার ঢাকা ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সোস্যাল গার্ডেন কনফারেন্স হলে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কোভিড-১৯ (করোনা) মোকাবেলায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ হোমনা উপজেলায় কর্মরত ২৩ ব্যক্তি ও সংগঠনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।
দেশের বিভিন্ন বিভাগ ও পেশায় প্রতিষ্ঠিত এ উপজেলার ব্যক্তিদের অংশগ্রহণে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি মিলনমেলায় পরিণত হয়। সংগঠনের সভাপতি ও শেরেবাংলা কৃষি বিশ^বিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পুলিশের ডিআইজি মো. মাহবুব আলম (বিপিএম বার, পিপিএম), দাববীর মো. সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীগ সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদ, আলোকিত হোমনার সাধারণ সম্পাদক ও শেকৃবির অধ্যাপক নূর মোহাম্মদ রহমত উল্লাহ, গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব এসএম নজরুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের ঢাকা বিভাগীয় পরিচালক উপসচিব মো. মোজাম্মেল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও সাবেক হোমনা ইউএনও তাপ্তি চাকমা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব সুবর্ণা শামীম আলো, সাবেক সচিব আবদুল হালিম, সাবেক যুগ্ম সচিব ও মুক্তিযোদ্ধা আলী আহমেদ, ড. ফাতেমা হক শিখা, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. আজিজুর রহমান মোল্লা, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, সংগঠনের সহ-সভাপতি ও বাংলাদেশ নৌ-বাহিনীর সাবেক কমান্ডার এম অলিউল্লাহ, মুক্তিযোদ্ধা আবুল কাশেম প্রধান, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু ও হোমনা প্রেসক্লাবের সভাপতি আ. হক সরকার, ঈদ পুনমির্লনী উদযাপন কমিটির সদস্য সচিব ও ব্র্যাক ব্যাংক লিমিটেডের সহকারী ভাইস প্রেসিডেন্ট মাহমুদুল হাসান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ঈদ পুনমির্লনী উদযাপন কমিটির আহ্বায়ক ও সংগঠনের সহ-সভাপতি প্রৌকশলী গিয়াস উদ্দিন আহম্মেদ। সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করেন সুবর্ণচর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহিতুল ইসলাম সোহাগ ও পুলিশের এএসআই নজরুল ইসলাম।
করোনাযোদ্ধা হিসেবে বিশেষ সম্মাননাপ্রাপ্তরা হলেন- হোমনা উপজেলার সাবেক ইউএনও তপ্তি চাকমা ও বর্তমান ইউএনও রুমন দে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদার, ১ এপিবিএন উত্তরা ঢাকার সহ-অধিনায়ক (অতিরিক্ত পুলিশ সুপার) মো. ফজলুল করিম, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, সহকারী সার্জন ডা. এমএম মাহবুবুর রহমান, ডা. লুৎফুন নাহার নিবিড়, মৃত ব্যক্তির দাফন কাফন টিমের স্বেচ্ছাসেবক মো. মনিরুজ্জামান টিপু ও সহকারী ইমাম হাফেজ মাওলানা আবদুল কুদ্দুস, সিনিয়র স্টাফ নার্স সেলিনা ইয়াসমিন, সাব ইন্সপেক্টর সেকান্দার মোল্লা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ মো. অলিউল্লাহ, স্বাস্থ্য সহকারী মো. শফিকুল ইসলাম, ইউএনও দপ্তরের সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর মো. মোশারফ হোসেন, উদ্যোক্তা সাইদুল ইসলাম, আসাদপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. জাহাঙ্গীর আলম, বেসরকারী সংগঠন আস্থা সোস্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, হোমনা এনলাইটেন্ড প্রফেশনাল অ্যাসোসিয়েশন (হেপা), হাঁড়ির খোঁজে বাড়ি, আরজিসি সামাজিক এবং রক্তদান সংগঠন, কোভিড-১৯ সচেতনতা গ্রুপ, কাশিপুর তরুণ প্রজন্ম। শেষে রাত আট টা পর্যন্ত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited