শিরোনাম
টঙ্গী প্রতিনিধি | ০৫:২৪ পিএম, ২০২৩-০১-১০
টঙ্গী থেকে আব্দুস সবুর খান, টঙ্গী ঃ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন দুর্লভচিত্র নিয়ে গণআলোকচিত্র প্রদর্শনী এবং প্রচার ও গণসমাবেশের আয়োজন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে মরিয়ম ফাউন্ডেশন ও কাপাসিয়া উপজেলা কৃষক লীগের সাবেক কমিটির নেতৃবৃন্দের আয়োজিত অনুষ্ঠানে গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোতাহার হোসেন মোল্লা ৭ দিনব্যাপী গণআলোকচিত্র প্রদর্শনীটি উদ্বোধন করেন।
কাপাসিয়া উপজেলা কৃষকলীগের সাবেক সহ- সভাপতি মুজিবুর রহমান চৌধুরী আঙ্গুরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপ-মহাসচিব নজীব আহমেদ, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য ও মরিয়ম ফাউন্ডেশন'র চেয়ারম্যান আলম আহমেদ, গাজীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিসুর রহমান আরিফ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সরকার, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আইনুদ্দিন, জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ ওয়াজ উদ্দিন মোল্লা, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য শাহ মোহাম্মদ জালিয়া আলম কনক ও মোঃ জসিম উদ্দিন প্রমুখ।
গণআলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের প্রাক্কালে স্থিরচিত্র প্রদর্শনকালে ফাউন্ডেশনের চেয়ারম্যান আলম আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়কার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও দুর্লভ ২৬৬টি স্থির চিত্র এ প্রদর্শনীতে স্থান পেয়েছে।
তিনি বলেন, এসব চিত্র থেকে গাজীপুরসহ পার্শ্ববর্তী জেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/ শিক্ষার্থী ও এলাকাবাসী অজানা অনেক তথ্য ও বিষয়ে জানতে পারবেন, উপলব্ধি করতে পারবেন। সবার জন্য উন্মুক্ত এ প্রদর্শনী চলবে ৭ দিন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited