চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক :    |    ১১:৩৭ এএম, ২০২২-০৪-২৮

পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করলো রাশিয়া

ইউক্রেনে যুদ্ধ শুরুর পর বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কবলে পড়ে রাশিয়া। এর ফলে অর্থনৈতিকভাবে মারাত্মক ক্ষতির মুখে পড়ে দেশটি। সেই ক্ষতি পুষিয়ে নিতে পোল্যান্ড ও বুলগেরিয়াকে রাশিয়ার নিজস্ব মুদ্রা রুবলে লেনদেনের প্রস্তাব দেয় পুতিন সরকার। কিন্তু সেই প্রস্তাবে রাজি না হওয়ায় এবার দেশ দুটিতে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রুশ কর্তৃপক্ষ।

বুধবার (২৭ এপ্রিল) রাশিয়ান একচেটিয়া গ্যাস রপ্তানি কোম্পানি গ্যাজপ্রম গ্যাস সরবরাহ বন্ধের এই ঘোষণা দেয়।
মস্কো বলেছে, দেশটির অর্থনীতিতে নিষেধাজ্ঞার প্রভাবকে প্রশমিত করতে রাশিয়ান মুদ্রা রুবলে লেনদেন করা প্রয়োজন। আর সেটিকে কার্যকর করতেই গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে।

এদিকে, ইউরোপীয় নেতারা পুতিনের এই পদক্ষেপকে ব্ল্যাকমেইল হিসেবে অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ব্ল্যাকমেইলের বিষয়টি অস্বীকার করে বলেছেন, রাশিয়া সারাবিশ্বে একটি নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকারী দেশ। পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুদা এ রকম পদক্ষেপকে রাশিয়ার মৌলিক নীতি লঙ্ঘন বলে মনে করছেন। অন্যদিকে, বুলগেরিয়ার জ্বালানি মন্ত্রী আলেকজান্ডার নিকোলভ বলেছেন, গ্যাসকে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত মাসে একটি সমন জারি করে গ্যাজপ্রমকে নির্দেশ দিয়ে বলেছিলেন, যেসব দেশ রুবলে অর্থ লেনদেন করতে ব্যর্থ হবে, তারা রাশিয়ার মিত্র নয় এবং তাদের কোনো রকম জ্বালানি সরবরাহ করা হবে না। যদিও ইউরোপীয় ইউনিয়ন বলছে, জ্বালানি ক্রয়ের চুক্তিতে ইউরোতে লেনদেনের কথা বলা আছে এবং রুবেলে লেনদেন সেই শর্তের লঙ্ঘন।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন এই গ্যাস সরবরাহ বন্ধকে ইউরোপের দেশগুলোকে রাশিয়ার গ্যাস ব্যবহার করতে ব্ল্যাকমেইলের হাতিয়ার বানানোর একটি প্রচেষ্টা বলে অভিহিত করেছেন।পোল্যান্ড ও বুলগেরিয়া উভয়ই মস্কোর সাবেক সোভিয়েত যুগের উপরাষ্ট্র। পরবর্তীতে দেশ দুটি ইইউ ও ন্যাটোতে যোগ দেয়। বর্তমানে পোল্যান্ড ইউক্রেন যুদ্ধ নিয়ে ক্রেমলিনের অন্যতম সোচ্চার প্রতিপক্ষ।

রিটেলেড নিউজ

আর্থিক ধসের মুখে জাতিসংঘ, বকেয়া চাঁদা চেয়ে গুতেরেসের চিঠি

আর্থিক ধসের মুখে জাতিসংঘ, বকেয়া চাঁদা চেয়ে গুতেরেসের চিঠি

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘...বিস্তারিত


ভারত যে শর্তে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে

ভারত যে শর্তে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে

আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত


অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের৫ মার্কিন আইনপ্রণেতার আহ্বান

অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের৫ মার্কিন আইনপ্রণেতার আহ্বান

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়...বিস্তারিত


আমাকে কেন মৃত ঘোষণা করা হলো?’ ‘খুন হওয়া ব্যক্তি থানায় হাজির হয়ে জানতে চাইলেন

আমাকে কেন মৃত ঘোষণা করা হলো?’ ‘খুন হওয়া ব্যক্তি থানায় হাজির হয়ে জানতে চাইলেন

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত


অবশেষে হাদি হত্যাকাণ্ড নিয়ে ভারতের প্রথম বক্তব্য

অবশেষে হাদি হত্যাকাণ্ড নিয়ে ভারতের প্রথম বক্তব্য

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বুধবার (২৪ ডিসেম্বর) বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, গতকাল (মঙ্গলবার) বাংলাদেশের হাইকমিশ...বিস্তারিত


যুবকের সঙ্গে স্ত্রীকে হাতেনাতে ধরে কান্নায় ভেঙে পড়লেন স্বামী, ভিডিও ভাইরাল 

যুবকের সঙ্গে স্ত্রীকে হাতেনাতে ধরে কান্নায় ভেঙে পড়লেন স্বামী, ভিডিও ভাইরাল 

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক,পাঞ্জাবের অমৃতসরে একটি চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। যেখানে এক যুবক হোটেল...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর