শিরোনাম
স্পোর্টস ডেস্ক: | ০৩:২৩ পিএম, ২০২২-০৩-১৯
থাইল্যান্ডের আর্চারি থেকে আরেকটি সুখবর পেল বাংলাদেশ। রিকার্ভ মিশ্র দ্বৈতের পর মেয়েদের দলগত বিভাগেও ভারতকে হারিয়ে সোনা জিতেছে দল।
থাইল্যান্ডের ফুকেটে এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টে (স্টেজ-১) শনিবার মেয়েদের দলগত রিকার্ভে ভারতকে ৫-৪ সেট পয়েন্টে হারায় বাংলাদেশ। দলের হয়ে খেলেন নাসরিন আক্তার, ফামিদা সুলতানা নিশা ও দিয়া সিদ্দিকী।
সেমি-ফাইনালে বাংলাদেশের কাছে ৫-১ সেট পয়েন্টে হারা কাজাখস্তান এই ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছে স্বাগতিক থাইল্যান্ডকে ৬-০ ব্যবধানে হারিয়ে।
থাইল্যান্ডের এই প্রতিযোগিতা থেকে এখন পর্যন্ত দুটি সোনা জিতল বাংলাদেশ। এদিনই ভারতের জুটিকে ৫-৩ সেট পয়েন্টে হারিয়ে রিকার্ভ মিশ্র দ্বৈতের সোনা জেতেন রোমান সানা-নাসরিন জুটি।
এই ইভেন্টে মালয়েশিয়া পেয়েছে ব্রোঞ্জ।
নাসরিনের অবশ্য আরও সোনা জয়ের সুযোগ আছে। রিকার্ভ মহিলা এককের ফাইনালে উঠেছেন তিনি। সেখানে তার প্রতিপক্ষ বাংলাদেশের দিয়া সিদ্দিকী। ফলে এই ইভেন্টের প্রথম দুটি পদকই বাংলাদেশের।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক: সবার আগে বিদায় নিশ্চিত হয়ে যাওয়া নোয়াখালী এক্সপ্রেস মাঠে নামছে নিজেদের শেষ ম্য...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক: দু’দেশের চলমান বিরূপ অবস্থানের প্রভাব ক্রীড়াঙ্গনেও এসে লেগেছে।ভারত-পাকিস্তান ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited