শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১১:১৫ এএম, ২০২১-০৮-০৩
গোলাম রাব্বানী : দেশের সোনার বাংলা বিনীর্মানে যারা আত্মত্যাগ নিঃস্বার্থ ভাবে দেশ স্বাধীন করে এনেছিলো তাদের মধ্যে এক জন ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে অপারেশননাল কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম চৌধুরী (খোকা) চৌধুরী আজ তার প্রথম মৃত্যুবার্ষিকী । ২০২০ সালে ৩ আগস্ট এই দিনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নতুন প্রজন্মের কাছে রয়ে গেছে তার আত্মগাথা দেশ প্রেমের গল্প। তার অতীত জীবনের মহা কর্মযজ্ঞ। তিনি দেশের জন্য ঝাপিয়ে পড়ে দেশকে স্বাধীন করতে সোনার বাংলার কারিগর বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালে ভারতীয় সীমান্ত মালন,তারাগাপুর,কালিয়াগঞ্জ এবং কুসুমন্দি অঞ্চলে ক্যাম্প করেন এবং সেই ক্যাম্পের নেতৃত্ব দিয়েছেন। মুক্তিযুদ্ধ সুসংগঠিত করতে ভারতীয় সেনাদের থেকে যুদ্ধ প্রশিক্ষণ গ্রহণ করে তা ক্যাম্পের সংগঠিত মুক্তিযোদ্ধাদের শেখানোর মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় মিলিটারীদের সহযোগিতায় পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অংশ নেন। নিজের জীবন বাজি রেখে পরিবারের মায়া ত্যাগ করে, দেশের জন্য যুদ্ধে ঝাপিয়ে দেশকে স্বাধীন করে শত্রু মুক্ত করেছিলেন এই বীর সেনা। তিনি ছিলেন যুদ্ধকালীন অপারেশনাল কমান্ডার। তিনি মুক্তিযুদ্ধ চলাকালে দেশের জন্য,সমাজের জন্য,রাষ্ট্রের জন্য ও গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করেন। তিনি ঠাকুরগাঁও সুগার মিলের শ্রমিক ফেডারেশনের নেতা হিসেবে শ্রমিক জনতার প্রিয় মুখ ছিলেন। শ্রমিকদের অধিকার আদায়,নায্য পাওনা এবং সম্মানের সঙ্গে যেভাবে কাজ করে গেছেন। স্থানীয় ভাবেও তিনি বিভিন্ন স্কুল,কলেজ,মাদ্রাসা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার নেপথ্যে অগ্রণী ভূমিকা পালন করেন। বীর মুক্তিযোদ্ধা খোকা চৌধুরী ৩ মে ১৯৪৫ সালে জন্ম গ্রহণ করেন , তার পিতা: মরহুম খলিলুর রহমান চৌধুরী,মাতা: মরহুমা খতিজা খাতুন , তার মৃত্যু সন ৩ আগস্ট ২০২০ ইং।
মহান মুক্তিযুদ্ধের অকুতোভয় সৈনিক, বাংলাদেশের গর্ব, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের অহংকার এই বীর মুক্তিযোদ্ধার রুহের মাগফিরাত কামনায় তার পারিবার দোয়া মাহফিলের আয়োজন করেছে এ দিনে। প্রেস ক্লাব পীরগঞ্জের ভারপ্রাপ্ত সভাপতি সিনিয়র সাংবাদিক গোলাম রব্বানী বলেন বীরত্বে গাথা এই বীর সেনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। জানাতে হবে আমাদের এই স্বপ্নীল ভূবনে যাদের অবদানের জন্য আমরা এ স্বাধীন দেশের স্বাদ গ্রহণ করছি তাদের কৃতিত্বের কথা। মহান সৃষ্টি কর্তা এই বীর সেনাকে বেহেশতবাসী করুক এই প্রত্যাশা করেন তিনি।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited