শিরোনাম
স্পোর্টস ডেস্ক: | ০১:৩০ পিএম, ২০২২-০৫-১৮
লিভারপুল হারলেই সব হিসেব নিকেশ শেষ হয়ে যেতো। এক ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত হয়ে যেতো ম্যানচেস্টার সিটির। সেটা হলো না। পেপ গার্দিওলার দলকে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষায় রাখলো অলরেডরা। মঙ্গলবার রাতে সাউদাম্পটনের মাঠে শুরুতে পিছিয়ে পড়েও ২-১ গোলের জয় তুলে নিয়েছে লিভারপুল। এই জয়ে শিরোপা লড়াইয়ে টিকে রইলো তারা।
৩৭ ম্যাচ শেষে লিভারপুলের পয়েন্ট ৮৯। সমান ম্যাচে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৯০। দুই দলের শেষ ম্যাচটিই তাই এখন ঠিক করবে, ট্রফি কার হাতে উঠছে। মঙ্গলবার রাতে সেন্ট মেরি স্টেডিয়ামে বল দখল থেকে শুরু করে সব কিছুতেই এগিয়ে ছিল লিভারপুল। ম্যাচে মোট ২৫টি শট নেয় তারা, যার ৫টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ৪ শট নিয়ে দুটি লক্ষ্যে রাখতে পারে সাউদাম্পটন।
দাপট দেখিয়ে খেলা ম্যাচে অবশ্য ১৩ মিনিটের মাথায় পিছিয়ে পড়েছিল লিভারপুল। বক্সের বাঁ দিক থেকে ডান পায়ের শটে বল জালে জড়িয়ে দেন সাউদাম্পটনের নাথান রেডমন্ড। তবে বেশিক্ষণ সেই গোল ধরে রাখতে পারেনি সাউদাম্পটন। ২৭ মিনিটে দিয়েগো জটার অ্যাসিস্ট থেকে বক্সের ডান দিক থেকে শটে সমতা ফেরান তাকোমি মিনামিনো।
সমতায় ফেরার পর আক্রমণের ধার বাড়ায় রেডরা। জটা, ফিরমিনোরা একের পর এক সুযোগ তৈরি করেন। তবে প্রথমার্ধে আর ব্যবধান বাড়াতে পারেনি জার্গেন ক্লপের দল। দ্বিতীয়ার্ধে ৪৯ মিনিটে জটার বাঁ পায়ের শট একটুর জন্য পোস্ট পায়নি। ৫৬ মিনিটে হার্ভে এলিয়ট আর ৬২ মিনিটে কুর্তিস জোনসের শটও ক্লোজ ছিল। অবশেষে সমতা ভাঙে লিভারপুল ৬৭ মিনিটে। কর্নার থেকে বল বক্সের মাঝখানে পেয়ে দারুণ হেডে গোল করেন জোয়েল মাতিপ। এরপরও আক্রমণের পর আক্রমণ করে গেছেন ফিরমিরো, জোনসরা। তবে ব্যবধান আর বাড়ানো যায়নি। ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ক্লপের দল।
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করতে নতুন ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে মিশ্র অনুভুতি আছে। একপক্ষ এখ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited