চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

প্রয়োজনে বঙ্গবন্ধু স্যাটালাইটের মাধ্যমে আধুনিক কানেক্টিভিটির আওতায় আনা হবে

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:৩৩ পিএম, ২০২২-০৩-০৬

প্রয়োজনে বঙ্গবন্ধু স্যাটালাইটের মাধ্যমে আধুনিক কানেক্টিভিটির আওতায় আনা হবে

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, দেশের প্রতিটি দুর্গম এলাকার জনগনকে প্রয়োজনে বঙ্গবন্ধু স্যাটালাইটের মাধ্যমে আধুনিক কানেক্টিভিটির আওতায় আনা হবে ।
শনিবার (৫ মার্চ) সকালে বান্দরবানে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার নির্মাণ কাজের উদ্ভোদন শেষেএকথা বলেন। সংশ্লিষ্টরা জানায়, বান্দরবান সদর উপজেলার সূয়ালক ইউনিয়নের হলুদিয়ায় বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এলাকায় ৩ একর জায়গায় ৮৪ কোটি টাকা ব্যয়ে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার নির্মাণ করা হচ্ছে। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের তত্বাবধানে ও বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় প্রকল্পটি নির্মাণ করা হবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি'র সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 
অধ্যাপক ড. এ.এফ ইমাম আলী, বান্দরবান ৬৯ পদাতিক রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: জিয়াউল হক, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সত্যহা পানজি ত্রিপুরা, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি,
পুলিশ সুপার জেরিন আখতার, পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,  বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ  প্রমুখ উপস্থিত ছিলেন।

 
অনুষ্ঠানে বক্তব্য কালে তিনি আরো বলেন, বর্তমান প্রধান মন্ত্রীর মমতা ও আন্তরিকতায়   ডিজিটাল উন্নয়নের কল্যানে দেশের প্রতিটি ইঞ্চি কণায় আধুনিক উন্নয়নের ছোঁয়া লেগেছে। দ্রুত গতির ইন্টারনেট সেবা ব্যাবহার করে
পাহাড়ের দুর্গম এলাকা থানচিতে বসেও বিশ্বের বিভিন্ন দেশে ফ্রিল্যান্সিং  কাজ করে মাসিক বিশ ত্রিশ হাজার টাকা আয় করছে চনয়ের মত হাজারো বাংলার সন্তানেরা। বান্দরবানে পার্বত্য মন্ত্রীর অক্লান্ত প্রচেষ্টা ও প্রধান মন্ত্রীর আন্তরিকতায় শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার পুরোদমে চালু হলে জেলার শিক্ষার্থীরা ফ্রিল্যান্সিং বা আইটি শিক্ষায়  সুশিক্ষিত হয়ে চাকরির পেছনে না ঘুরে নিজেই স্বাবলম্ভি হতে পারবে। বৈষম্য দূর করে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলছেন, সেটিই তরুনদের কর্মসংস্থানের নতুন ঠিকানা হচ্ছে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার। দেশের ৬৪টি জেলায় প্রকল্পটির কাজ শেষ হলে প্রতিবছর লক্ষাধিক তরুন-তরুনীর  কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো। শিক্ষার্থীরা সনদ মুখী, বিদেশ মুখী এবং ঢাকা মুখী হবেনা, জেলায় জেলায় প্রযুক্তি নির্ভন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। 
 
প্রধান অতিথির বক্তব্য কালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, পার্বত্যবাসীর জন্য অত্যন্ত আনন্দের দিন। পাহাড়ের তরুণ-তরুণীদের কর্মসংস্থানের জন্য শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার নির্মিত হচ্ছে।
প্রতিষ্ঠানটি এই অঞ্চলে একদিন আলো ছড়াবে, হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করে দিবে। বেকারত্ব গুছবে পাহাড়ে বসবাস করা যুব সমাজের।

রিটেলেড নিউজ

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত


সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত


তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত


সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত


রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ  ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত


শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর