শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৫২ পিএম, ২০২২-১২-১২
এ এম ফাহাদ (খাগড়াছড়ি) : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে ত্রাণ বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিভিন্ন সহায়তা প্রদান, গরীব ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে মাটিরাঙ্গা তথা দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
এরই ধারাবাহিকতায় (১২ ডিসেম্বর) সকালে মাটিরাঙ্গা সরকারী ডিগ্রি কলেজ মাঠে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম মঞ্জুরুল কবির পিএসসি, ৪০০ টি কম্বল, ৩টি সেলাই মেশিন, ০৪ টি সোলার, ০৫ বান টিন এবং নগদ এক লক্ষ টাকা ২শত পঞ্চাশটি বাঙ্গালী পরিবার ও ১৬৬ পাহাড়ী পরিবারের মাঝে বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়।
এ সময় মাটিরাঙ্গা জোন উপ-অধিনায়ক মেজর মোঃ মুরাদ হোসাইন সহ অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
মানবিক সহায়তা কার্যক্রম শেষে উপস্থিত জনসাধারন বাংলাদেশ সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করে এবং বিশেষত মাটিরাঙ্গা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
মাটিরাঙ্গা জোন অধিনায়ক উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শিক্ষা ও চিকিৎসা সহায়তাসহ বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়নে সাধারণ মানুষের পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited