শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০১:৩৭ পিএম, ২০২৩-০৪-০৫
জাহিদুল ইসলাম, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে বিদেশি এনজিও চালিত লুর্থ্যারান হেলথ কেয়ারের নির্বাহী পরিচালক হেলেন রেমার বিরুদ্ধে অন্যায়, অনিয়ম ও অবিচারের অভিযোগ এনে মানববন্ধন চালিয়ে যাচ্ছে এ প্রতিষ্ঠানের কর্মচারীরা।
৪এপ্রিল মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লুর্থ্যারান হেলথ কেয়ারের উত্তর গেটে থানাব্রীজ- জামলা সড়কের পাশে কর্মচারীরা উক্ত মানববন্ধন ও অবস্হান কর্মসূচি পালন করে। এসময় ভুক্তভোগীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, মোঃ জসিম উদ্দিন, নিচিন্তা মন্ডল ও নমিতা রানী শীল প্রমূখ। এসময় বক্তারা বলেন, লূর্থ্যারান হেলথ কেয়ারের স্ব-ঘোষিত নির্বাহী পরিচালক হেলেন রেমা স্টাফদের বিরুদ্ধে অন্যায় ভাবে মামলা, হামলা, হয়রানি, অবিচার তথা বিনাকারনে জোরপূর্বক বকেয়া বেতননাদি
পরিশোধ না করেই চাকরি থেকে বাদ দিতেছেন। প্রায় ১০ মাস যাবৎ ৫১ জন কর্মচারী অনাহারে অর্ধাহারে বেতন ছাড়া চাকরি করে আসছি। প্রতিবাদ করায় ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে এবং ৩ জনকে বেতন ভাতাদি পরিশোধ না করেই চাকরি থেকে বরখাস্ত করেছে। আমরা বর্তমানে মানবেতর জীবন যাপন করছি। আমাদের দাবি-দাওয়া ও পরিচালক হেলেন রেমার অপসারন না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
এ বিষয়ে পরিচালক হেলেন রেমার সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এসময় লুর্থ্যারান হেলথ কেয়ারের বিভিন্ন পদে কর্মরত স্টাফগন উপস্থিত ছিলেন।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited