চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে লতা-বাপ্পী-সন্ধ্যার স্মরণে সংগীত সন্ধ্যা

নিজস্ব প্রতিবেদক    |    ১০:৪৬ এএম, ২০২২-০৩-০৮

চট্টগ্রামে লতা-বাপ্পী-সন্ধ্যার স্মরণে সংগীত সন্ধ্যা

কিংবদন্তী সংগীতশিল্পী লতা মঙ্গেশকর ও সন্ধ্যা মুখোপাধ্যায় আর ভারতের খ্যাতনামা গায়ক, সুরকার ও সংগীত পরিচালক বাপ্পি লাহিড়ী স্মরণে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো সংগীত সন্ধ্যা।
সোমবার (৭ মার্চ) সন্ধ্যায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে তিন শিল্পীর স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশন। অনুষ্ঠানে  শিল্পীদের গাওয়া গানে তাদেরকে স্মরণ করা হয়। সাথে ছিল আবৃত্তি ও নৃত্য।
১৯৫১ সালে মুক্তি পাওয়া হিন্দি ‘সাজা’ চলচ্চিত্রে লতা মঙ্গেশকরের গাওয়া কালজয়ী গান ‘তুম না জানে কিস জাহান মে কো গেয়া’ গেয়ে অনুষ্ঠানের সূচনা করেন শিল্পী মন্দিরা চৌধুরী। ‘আজ ফির জানে কি তামান্না’ গানটি শোনান ডা. অনিন্দিতা চৌধুরী। ১৯৬৫ সালে মুক্তি পাওয়া ‘গাইড’ সিনেমায় গানটি গেয়েছিলেন লতা। ১৯৬৪ সালের ‘ও কৌন থি’ চলচ্চিত্রে গাওয়া ‘লাগ জা গলে’ গানটি করেন শিল্পী আশাবরী ইরাবান এবং ‘ও প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো’ গানটি করেন শিল্পী সেঁওতি বড়ুয়া। লতাকে স্মরণের পর ওড়িশি অ্যান্ড টেগোর ড্যান্স মুভমেন্ট সেন্টারের নৃত্য শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় নৃত্য। আবৃতি পরিবেশন করেন প্রমা আবৃত্তি সংগঠনের সদস্যরা।

এরপর গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের বাংলা গান ‘মধুমালতী ডাকে আয়’ শোনান শিল্পী গার্গী দত্ত। ‘মায়াবতী মেঘে এলো’ শোনান  মন্দিরা চৌধুরী, ‘শুধু গানের দিন শোনান জান্নাতুল ফেরদৌস সামিহা এবং ডা. অনিন্দিতা চৌধুরী শোনান হয়তো কিছু নাহি পাব’।
বাপ্পী লাহিড়ীর গাওয়া ‘ইয়াদ আরা হে’, ‘আই অ্যাম অ্যা ডিসকো ড্যান্সার’, ‘আমার এই জীবন মরণ’ এবং বাংলা-হিন্দি মিশ্রণে ‘চিরদিনই আমি যে তোমার/ দিল মে হো তুম...’- গানগুলো গেয়ে শোনান সংগীতশিল্পী প্রীতম ভট্টাচার্য। ১৯৭১ সালের সাতই মার্চ বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণকে স্মরণ করে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘শোনো একটি মুজিবরের থেকে...’ গানটিও পরিবেশন করেন প্রীতম ভট্টাচার্য। তিন শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার রাজীব রঞ্জন বলেন, ‘তিন জন কিংবদন্তী শিল্পী এ বছর আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। আমরা গানের মধ্য দিয়ে তাদের স্মরণ করছি। তিন শিল্পীই হাজার বছর ধরে আমাদের মাঝে বেঁচে থাকবেন। তাদের গানের মধ্য দিয়ে তারা দর্শক-শ্রোতাদের মধ্যে বেঁচে থাকবেন। ’ আবৃত্তিশিল্পী রাশেদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.শিরিণ আখতার, মিসেস সুস্মিতা রঞ্জন, ফাস্ট সেক্রেটারি উদত ঝা, রাশিয়ান কনসুল্যান্ট জেনারেল স্থপতি আশিক ইমরান।

রিটেলেড নিউজ

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত


সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত


তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত


সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত


রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ  ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত


শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর