শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৪৭ পিএম, ২০২৩-০২-০১
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার হোমনা পৌর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পোল্ট্রি, মুদী, গুড়, কসমেটিক্স দোকান এবং গুদামঘরের মালামালসহ ১০টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে; স্থাপনা এবং মালামালসহ অন্তত ৪০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত মালিক ও ব্যবসায়ীরা।
গতকাল বুধবার ভোর ছয়টার দিকে বাজারের ফারুক উদ্দিনের মার্কেটে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের দুটি টিম আগুন নেভায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করছেন ফায়ার সার্ভিস।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রফিক, হালিম, অলিউল্লাহ ও জালু মিয়ার ৪টি পোল্ট্রি, ইউনুছ মিয়া ও মন্টু সাহার ২টি মুদি, ইয়ামিনের ১টি গুড়, মো. হুমায়ূন কবীর ও শফিউল্লাহর ৩টি কসমেটিক্স দোকান ও গুদামঘর পুড়ে ছাই হয়ে গেছে। লোকজন তা পরিষ্কারের কাজে ব্যস্ত।
শাহীন স্টোরের মালিক মো. হুমায়ুন কোভিদ জানান, তার দোকানের অন্তত ১১ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
মালিক ও ব্যবসায়ী মো. ফারুক উদ্দিন জানান, অগ্নিকাণ্ডে তাদের স্থাপনাসহ ব্যবসায় প্রতিষ্ঠানের প্রায় বিশ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে।
হোমনা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. উসমান গনি বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট বাজারের আগুন নিয়ন্ত্রণে আনে। দশটি দোকান পুড়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে অগ্নিকাণ্ডের স্থল পরিদর্শন করে বলেন, জেলা প্রশাসক মহোদয়কে বিষয়টি জানিয়েছি। প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের সাহায্য সহযোগিতার ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়েছে।
এছাড়া হোমনা উপজেলা পরিষদের চেয়ারম্যান রেহানা বেগম, পৌরসভার মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার লীনা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited