শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:২৫ পিএম, ২০২০-০৯-০৫
এম.এ.মুঈদ হোসেন (আরিফ) : ১৯৭০ সালে স্থাপিত ফরিদপুরের চর মাধবদিয়ার স্বনামধন্য ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ও ম্যানেজিং কমিটির সভাপতি তুহীনুর রহমান (খোকন মন্ডল) এর বিরুদ্ধে স্কুলের অর্থ আত্মসাতের অভিযোগ করেছে মর্মে নির্বাচিত অভিভাবক সদস্যবৃন্দ জানিয়েছেন। গত ৩ সেপ্টেম্বর জেলা শিক্ষা অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা), দুর্নীতি দমন কমিশন ও উপজেলা নির্বাহী অফিসার, ফরিদপুর বরাবর চারজন নির্বাচিত অভিভাবক সদস্যের স্বাক্ষরিত একখানা লিখিত দরখাস্ত সূত্রে এ গুরুতর অভিযোগ পাওয়া গেছে।
দরখাস্ত সূত্রে জানা যায়, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক কমিটির অন্যান্য সদস্যদের ও শিক্ষকদের তোয়াক্কা না করে ভূয়া ভাউচার সৃষ্টি করে স্কুলের আয়কৃত লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। স্কুলের অডিট কমিটির গত ১২ জুলাই ২০১৮ ইং থেকে ১৫ই ডিসেম্বর ২০১৯ ইং তারিখ পর্যন্ত দেওয়া প্রতিবেদনে তা সুস্পষ্ট ভাবে উল্লেখ রয়েছে। এর পর থেকে সভাপতি ও প্রধান শিক্ষক স্কুলের আয়কৃত অর্থ সঠিক ভাবে ব্যয় না করে নিজেরা আর্থিক ভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে টাকা আত্মসাৎ করে আসছে মর্মে অভিযোগকারীরা দরখাস্তে উল্লেখ করেছে।
এ বিষয়ে প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের সাথে কথা বললে তিনি বলেন, যারা অভিযোগ করেছে তারা কোন মিটিং এ উপস্থিত থাকে না, কাগজপত্রে কিছু সমস্যা ছিলো যা আমরা ইতিমধ্যে সমাধান করেছি। ম্যানেজিং কমিটির সভাপতি তুহিনুর রহমান (খোকন মন্ডল) এর সাথে মুঠোফোনে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। অভিযোগকারীরা স্কুলের ভালো চায়না এবং অত্র প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করার উদ্দেশ্যে এ অভিযোগ করেছে ।
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: আজ ২১ জুলাই সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা,সমাজ পরিবর্তনের মাধ্যম। সিরা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আদালত প্রতিবেদক:সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নরসিংদী জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে স...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর উপজেলায় চলতি রবি মৌসুমে কৃষকের মাঠে-মাঠে সবুজে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited