শিরোনাম
টঙ্গী প্রতিনিধি | ০৫:৩৯ পিএম, ২০২২-০৪-১৮
আব্দুস সবুর খান, টঙ্গী: টঙ্গীর এরশাদনগর এলাকায় চিহ্নিত মাদক কারবারি মাসুদ ওরফে ভাগিনা মাসুদকে (৩২) গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। মাসুদ এরশাদনগরের ৭নং ব্লকের বাবুর্চি মো. আশরাফের ছেলে। সে অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজি ও চুরিসহ ১৫টি মামলার আসামি।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ এপ্রিল বিকেলে মাসুদের নেতৃত্বে ২০-৩০ জনের একটি সন্ত্রাসী বাহিনী টঙ্গীর ৫৪নং ওয়ার্ডের আউচপাড়া সফিউদ্দিন সরকার একাডেমি রোড এলাকায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ইব্রাহিম চৌধুরীর বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় ইব্রাহিম চৌধুরীর বাড়ির জানালার গ্লাস এবং দরজা ভাংচুর করে। পরে ঘরের ভেতরে থাকা প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ওই সময় বাধা দিলে নোমান নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করে। ওই ঘটনায় ভুক্তভোগীর পরিবার টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলায় গত রোববার টঙ্গীর বনমালা রেলগেট এলাকা থেকে মাসুদকে গ্রেফতার করে।
টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক শুভ ম-ল জানান, মাসুদ এরশাদনগর থেকে শুরু করে তার অপরাধ সম্রাজ্য বিস্তৃত করেছে সমগ্র টঙ্গীজুড়ে। ছিনতাই, চাঁদাবাজি, মারামারি, রাহাজানি, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপকর্ম করে মাসুদ। মানুষের জীবন ধ্বংসকারী মাদক ব্যবসারও নেতৃত্ব দেয় মাসুদ। এছাড়াও তার বিরুদ্ধে টঙ্গী পূর্ব-পশ্চিম ও পূবাইল থানায় একাধিক মামলা রয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এরশাদনগর এলাকার সন্ত্রসী মাসুদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ইতোমধ্যে তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited