চট্টগ্রাম   শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কালীগঞ্জে অরক্ষিত রেলগেইট : ট্রেন-প্রাইভেটকার সংঘর্ষ : নিহত ১, গুরুতর আহত ১

কালীগঞ্জে অরক্ষিত রেলগেইট : ট্রেন-প্রাইভেটকার সংঘর্ষ : নিহত ১, গুরুতর আহত ১

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৭:০২ পিএম, ২০২২-১০-০৩

কালীগঞ্জে অরক্ষিত রেলগেইট : ট্রেন-প্রাইভেটকার সংঘর্ষ : নিহত ১, গুরুতর আহত ১

আশরাফুল আলম আইয়ুব : গাজীপুরের কালীগঞ্জে অরক্ষিত রেলগেইটে আবারো ট্রেন—প্রাইভেটকার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই সোহেল হাসিব খান (৪৫) নামে এক প্রাইভেটকারের যাত্রী নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন প্রাইভেটকারের চালক সজিব আহমেদ (২৯)।  

সোমবার (৩ অক্টোবর) দুপুরে ঢাকা—সিলেট—চট্টগ্রাম রেলওয়ে সড়কের আড়িখোলা রেল স্টেশনের অদূরে নলছাটা নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে। যৌথভাবে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপ—পরিদর্শক মো. সাইফুল ইসলাম ও আড়িখোলা রেলওয়ে স্টেশনের মাস্টার দিলীপ চন্দ্র দাস।   

নিহত সোহেল উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদি গ্রামের আলী আজম খান ওরফে নায়েব মিয়ার ছেলে। তিনি সাইফ পাওয়ার টেকে কোম্পানির প্রধান পার্সেস কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। অপরদিকে, আহত প্রাইভেটকার চালক সজিবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। স্টেশন মাস্টার জানান, দূর্ঘটনার পর নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে মরদেহ উদ্ধার করেছেন। 

এসআই বলেন, দুপুরে কালীগঞ্জ উপজেলার আড়িখোলা রেলওয়ে স্টেশনের অদূরে নলছাটা রেলক্রসিং এলাকায় নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেসের ট্রেনের সাথে প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও গাড়ী চালক গুরুতর আহত হন। মরদেহটি সনাক্ত করার পর আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

স্থানীয়রা জানান, এই রেল ক্রসিংটি অরক্ষিত অবস্থায় থাকায় প্রায়ই এখানে দুর্ঘটনা ঘটে। গেল বছর ২ অক্টোবর একইস্থানে ঢাবির অবসরপ্রাপ্ত একজন অধ্যাপকসহ দুইজন এবং চলতি বছরের ২ মে তিনজন ব্যবসায়ী ট্রেনের সাথে সংঘর্ষে প্রাণ হারান। এছাড়াও ঢাকা—সিলেট—চট্টগ্রাম রেলওয়ে সড়কের কালীগঞ্জ উপজেলায় এরকম আরো ৮টি অরক্ষিত রেলগেইট রয়েছে যা অত্যন্ত ঝুকিপূর্ণ। মূলত এই রেলক্রসিংয়ে কোন গেইটম্যান না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। যে কারণে বাড়ছে প্রাণহানির সংখ্যা।  

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর