শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৫৯ পিএম, ২০২৩-০৬-১৩
জাহিদুল ইসলাম , জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ পটুয়াখালীর দুমকিতে গৃহবধূ হালিমা আক্তার মীম হত্যাকান্ডের প্রধান আসামি আরিফ সিকদারের ফাঁসি ও নিরপরাধ শাশুড়ি পিয়ারা বেগমের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসি।
মঙ্গলবার বিকেলে মীম'র শ্বশুর বাড়ি দুমকির সাতানী কার্লভার্ট বাজারে লেবুখালী- বাউফল মহাসড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানববন্ধনে এলাকার শতশত নারী পুরুষ অংশগ্রহণের মাধ্যমে অভিযুক্ত আরিফ সিকদারের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করেন। এছাড়াও অন্যায়ভাবে ফাঁসানো মৃতের শাশুড়ি পিয়ারা বেগমের নিঃশর্ত মুক্তি দাবি করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, দুমকি নতুন বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক মো. সহিদুল ইসলাম সরদার আটক পিয়ারার স্বামী জাফর মৃধা, নিহত মীমের স্বামী জামাল হোসেন প্রিন্স, ননদ তানজিলা বেগম, এলাকাবাসির পক্ষে মোসা. শামসুন্নাহার, আবু জাফর জোমাদ্দার ও সোহেল জোমাদ্দার প্রমুখ।
দুমকি নতুন বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক সহিদুল ইসলাম সরদার অভিযুক্ত আরিফ সিকদারের ফাঁসি ও নিরপরাধ শাশুড়ি পিয়ারা বেগমের দ্রুত মুক্তির দাবি জানান।
নিহতের স্বামী জামাল হোসেন প্রিন্স বলেন, আমার মা নির্দোষ পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। আমি প্রশাসনের কাছে জোড় দাবি জানাচ্ছি অচিরেই যেন আমার মাকে মুক্তি দেয়া হয়। তিনি অভিযুক্ত আরিফ সিকদারের ফাঁসির দাবি করেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited