শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:২৯ পিএম, ২০২৩-১১-০৭
মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি : ৫৫ কোটি টাকা ব্যয়ে দৃস্টি নন্দন ৮ তলা বিশিষ্ট ঝালকাঠির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল সাড়ে এগারটায় বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু (এম.পি) নতুন এই ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ৮তলা এই ভবনে আদালতের কার্যক্রম শুরু হলে এজলাস কক্ষ সংকটের সমাধানের পাশাপাশি বিচারকার্যে গতি বাড়বে বলে মনে করেন আইনজীবী ও বিচারপ্রার্থীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঝালকাঠির সিনিয়র জেলা ও দায়রা জজ মো. ওয়ালিউল ইসলাম, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো.পারভেজ শাহ রিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম এ হামিদ, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান রসুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বনি আমীন বাকলাই, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফয়সাল আলম উপস্থিত ছিলেন।
ঝালকাঠি গণপূর্ত বিভাগ সূত্র জানায়, ঝালকাঠি জেলা জজ আদালত ভবনের দক্ষিণ পাশে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশের ৬৪ জেলা সদরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ প্রকল্পের আওতায় ১.৭৫ একর জমির ওপর ১২ তলা ভিত বিশিষ্ট ৮তলা চিফ জুডিসিয়াল মেজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ করে গণপূর্ত বিভাগ। ২০১৮ সালে ১৫ সেপ্টেম্বর শিল্প-মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এম.পি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন এবং নির্মাণ কাজের উদ্বোধন করেন।
গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফয়সাল আলম বলেন, ৮ তলা ভবনটি উদ্বোধন হওয়ায় বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থীদের কষ্ট লাঘব হবে, এজলাস সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বাড়বে বিচারকাজের গতি।
ঝালকাঠি আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান রসুল বলেন, প্রশাসন থেকে বিচার বিভাগ পৃথক হওয়ার পর ২০০৭ সালের ০১ নভেম্বর ঝালকাঠি জেলা জজ আদালত ভবনের তৃতীয় তলায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম শুরু হয়। পৃথক ভবন না হওয়ায় এজলাস সংকটের কারণে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটরা পালা করে বিচার কাজ চালাতেন। বর্তমান সরকার বিচারক, বিচারপ্রার্থী ও আইনজীবীদের কথা চিন্তা করে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ভবন নির্মাণের কাজে হাত দেয় সরকার। গত ১৫ বছরে মামলার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ঝালকাঠি আদালত চত্বরে বিচারপ্রার্থী ও আইনজীবীর সংখ্যাও বেড়েছে। এতোদিন ভবন ও এজলাশের সংকটের কারণে মামলার কাজে বিলম্ব হতো। নতুন এই ভবনটির ব্যবহার শুরু হলে বিচারপ্রার্থী ও আইনজীবীদের স্থান সংকট সমাধানের পাশাপাশি দীর্ঘদিন ধরে চলমান মামলা জটের নিষ্পত্তি হবে।
ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডডভোকেট বনি আমিন বাকলাই বলেন,বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। দক্ষিণ অঞ্চলের মানুষের স্বপ্নের পদ্ম সেতু করেছেন। যা মানুষের স্বাধীনতার পর থেকে চাওয়া পাওয়া আকাঙ্খা ছিল। সারা দেশে তেমনি করে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের নতুন ভবন নির্মাণ করেছেন। এ ভবনটি উদ্বোধন হওয়ায় আমাদের বিচারপ্রার্থীদের কাজ আরো দ্রুত সময়ে নিস্পতি করা সম্ভব হবে।
ঝালকাঠি গণপূর্ত বিভাগ সূত্র আরও জানায় ৫৫ কোটি ২৬ লক্ষ ১৬ হাজার টাকা ব্যয়ে নির্মিত এই দৃষ্টিনন্দন ভবনটিতে রয়েছে আধুনিক নানা রকম সুযোগ সুবিধা। বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থীদের সুবিধার জন্য এখানে রয়েছে ২২টি এজলাশ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য ৫০০ কেবি সাবস্টেশন, অত্যাধুনিক ৩টি লিফট, অত্যাধুনিক লাইব্রেরী, কনফারেন্স রুম, ব্রেস্ট ফিডিং কর্ণার, নামাজের কক্ষ এবং বিচারকদের খাস কামরা। এছাড়াও এখানে রয়েছে নারী ও পুরুষদের জন্য পৃথক হাজতখানাসহ প্রয়োজনীয় অফিসরুম, অপেক্ষমান কক্ষ এবং শৌচাগারের ব্যবস্থা রাখা হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited