চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

টঙ্গীতে বিএনপির পদযাত্রা

টঙ্গীতে বিএনপির পদযাত্রা

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৫:৫৬ পিএম, ২০২৩-০৩-০৪

টঙ্গীতে বিএনপির পদযাত্রা

আব্দুস সবুর খান, টঙ্গীঃ বিদ্যুৎ, গ্যাস, নিত্যপণ্যসহ কৃষি উপকরণের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ, দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তি ও ১০ দফা দাবিতে পদযাত্রা করেছেন টঙ্গী পশ্চিম ও পূর্ব থানা বিএনপির নেতাকর্মীরা। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়। টঙ্গী পশ্চিম ও পূর্ব থানা বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মীরা এই পদযাত্রায় অংশ নেয়। আজ শনিবার ১১টার দিকে টঙ্গী পশ্চিম থানা বিএনপি চেরাগ আলী থেকে কলেজ গেট ও পূর্ব থানার বিএনপি টঙ্গী বাজার থেকে আনারকলি এসে পদযাত্রাটি শেষ হয়। এ সময় নেতাকর্মীদের হাতে ছিল সরকারের পদত্যাগ, দ্রব্যমূল্য বৃদ্ধি লেখা সংবলিত বিভিন্ন প্ল্যকার্ড। তবে নেতা-কর্মীদের মুখে ছিল না কোনো স্লোগান। টঙ্গী পূর্ব থানা বিএনপির আহ্বায়ক সরকার জাবেদ আহমেদ সুমনের নেতৃত্বে পদযাত্রার কর্মসূচিতে অংশ নেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সদস্য সচিব ও গাজীপুর সিটি করপোরেশনের ৪৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সফিউদ্দিন সফি।
অপরদিকে টঙ্গী পশ্চিম থানা বিএনপি’র আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন আহমেদ সদস্য সচিব আসাদুজ্জামান নূরের নেতৃত্বে পদযাত্রায় অংশ নেয় যুগ্ন আহ্বায়ক জাহাঙ্গীর আলম, বিএনপির যুব উন্নয়ন ও যুগ্ম-আহ্বায়ক মাহবুব-উল-আলম শুক্কুর, যুবদলের যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন ভাট, গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মো. সুমন,মহানগরের ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান মিরন, টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের যুগ্ন-আহ্বায়ক মাসুম শিকদার, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক ও সদস্য সচিব রাতুল ভূঁইয়া সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
 

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর