শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৩০ পিএম, ২০২৩-০৯-০৬
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: দেশে শেখ হাসিনার নেতৃত্বে সকল ধর্মের লোকদের মধ্যে সম্প্রীতি বিদ্যমান রয়েছে। ১৯৭২ এর সংবিধানের মৌলিক চারটি স্তম্ভের অন্যতম হলো ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয় রাষ্ট্রের জনগন নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে।শ্রী কৃষ্ণের আদর্শ ও নীতি অনুসরন করার জন্য সনাতন ধর্মালম্বীদের প্রতি আহবান জানান। বুধবার দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রাঙ্গনে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও আ’লীগের সাবেক অর্থ ও পরিকল্পনা সম্পাদক এমপি ইউসুফ আবদুল্লাহ এফসিএ এ কথা গুলো বলেন। অনুষ্ঠানটি উদ্ধোধক হিসাবে ছিলেন রহিমপুর অযাজক আশ্রমের অধ্যক্ষ ডা: মানবেন্দ্র নাথ সরকার ওরফে যুগল ব্রক্ষ্মচারী মহারাজ।
মুরাদনগর জন্মাষ্টমী উদযাপন কমিটির আহবায়ক বিশিষ্ট শিল্পপতি বিশ^জিত সরকারের ষভাপতিত্বে ও মুরাদনগর পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারন সম্পাদক অরুপ নারায়ন পোদ্দার পিংকুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আলা উদ্দিন ভুইয়া জনী, কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সভাপতি ম. রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) পিযুস চন্দ্র দাস। সভায় আরো বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের আহবায়ক পার্থ সারথী দত্ত, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক গোলাম সারোয়ার হাসান চিনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ তমাল, পূর্বধইর পূর্ব ইউপি চেয়ারম্যান শুকলাল দেবনাথ ও সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক নিত্যানন্দ রায়। সভাশেষে একটি বর্নাঢ্য র্যালী উপজেলা পরিষদ প্রাঙ্গন হতে কোম্পানীগঞ্জে শ্রী চৈতন্য আখরায় গিয়ে শেষ হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক:জিসান আলম। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি; সব ফরম্যাটেই খেলেন মারকুটে। এবার ওয়েস্à...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: আজ ২১ জুলাই সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা,সমাজ পরিবর্তনের মাধ্যম। সিরা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আদালত প্রতিবেদক:সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নরসিংদী জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে সà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited