শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৫:০০ পিএম, ২০২২-০১-২৭
এই শহরে নানা ধরনের মানুষ বাস করে। ডাক্তার, শিক্ষক, উকিল, ব্যাবসায়ী। তবে এই গল্পের চরিত্রে এমন কেউ নেই। গল্পটা দু’জন মামা-ভাগ্নের। মামা ফারুক আহমেদ আর ভাগ্নে জোভান। যাদের মূল পেশা মানুষের চোখে ধুলা দিয়ে আয় করা!
এই যে প্রতারণার পথ বেছে নিয়েছে মামা-ভাগ্নে, তার পেছনেও রয়েছে গভীর এক অসহায়ত্বের গল্প। আর এই গল্প নিয়ে সিএমভির ব্যানারে নির্মিত হলো নতুন নাটক ‘মামা ভাগ্নে ৪২০’।
গোলাম সারোয়ার অনিকের গল্পে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন এসআর মজুমদার। ফারুক আহমেদ-জোভান ছাড়াও এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল, শাহবাজ সানী, তনুশ্রী তন্নি প্রমুখ।
নির্মাতা বলেন, ‘আমাদের গল্পটি মামা জমসেদ ও ভাগ্নে মোকছেদকে নিয়ে। দু’জন নানা পরিচয়ে নানা জায়গায় ছদ্মবেশ ধরে সবার সঙ্গে ঠকবাজি করে বেড়ায়। এরমধ্যে রয়েছে প্রেম ও পারিবারিক অসহায়ত্বের গল্পও। আমরা চেষ্টা করেছি মজার কিছু প্রতারণার গল্প দিয়ে একটি মানবিক নাটক নির্মাণ করতে। কারণ, দিনশেষে গল্পটি মানবিক। আশা করছি দেখে ভালো লাগবে সবার।’ প্রযোজক এসকে সাহেদ আলী জানান ‘মামা ভাগ্নে ৪২০’ উন্মুক্ত হচ্ছে শিগগিরই সিএমভি’র ইউটিউব চ্যানেলে। পাশাপাশি প্রচারের কথা রয়েছে বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনে।
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান: জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক: : শরীফুল হক:: ফুটবল বিশ্বকাপ শুরুর দিনটি এবার আনন্দ নয়, বরং গভীর বেদনার স্মৃতিতে ভাসছে জাতীয় ফুটবল ...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : রফিকুল ইসলাম টিটো(বিনোদন প্রতিবেদক):দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে জয়া আহসান ভক্তদের জন্য। অবশে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বিনোদন প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তির পথে এগোচ্ছে ‘মাসুদ রানা’ সিনেম...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বিনোদন ডেস্ক: ইন্টারনেটের কল্যাণে নাটক-সিনেমার মতো বিনোদনের বিষয়টি এখন হাতের মুঠোয়।দর্শক আক...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বিনোদন প্রতিবেদক: জনপ্রিয় সিরিয়াল ‘দেনা পাওনা’ ঈদ উপলক্ষে দর্শকদের জন্য নিয়ে আসবে বিশেষ আয়ো...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited