চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

দুমকীতে ছেলের নির্যাতনের প্রতিবাদে মায়ের সংবাদ সম্মেলন

দুমকীতে ছেলের নির্যাতনের প্রতিবাদে মায়ের সংবাদ সম্মেলন

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৪:০৯ পিএম, ২০২৩-১২-০৩

দুমকীতে ছেলের নির্যাতনের প্রতিবাদে মায়ের সংবাদ সম্মেলন

জাহিদুল ইসলাম, জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ পটুয়াখালীর দুমকীতে বড় সন্তান মোঃ সেলিম সিকদারের বিরুদ্ধে মা ও অন্যান্য ভাইদের উপর সশস্ত্র হামলা ও অমানবিক নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মা মোসা: সমের্তবান

  শনিবার রাত ৮টায় দুমকী প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটরা গ্রামের মরহুম আঃ বারেক সিকদারের স্ত্রী মোসা: সমের্তবান তার বড় ছেলে মোঃ সেলিম সিকদারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে লিখিত বক্তব্য পাঠ করান নিজ ছোট ছেলে মো: আশিকুর রহমানকে দিয়ে।

মোসা: সমের্তবান বলেন, আমার বড় ছেলে মোঃ সেলিম সিকদার ছোটবেলা থেকেই বেয়াদব প্রকৃতির হওয়ায় তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাকুরীর উদ্দেশ্যে সৌদি আরব পাঠাই। সেখানেও নানা অপরাধে জেল খেটেছে। বাড়ি থেকে জমি জমা বিক্রি করে টাকা পাঠিয়ে তাকে ছাড়াই।

২০২১ সালে নিজের ও পৈত্রিক সম্পত্তি বিক্রি করে ইউপি সদস্য পদে নির্বাচন করে হেরে যায়। এরপর থেকে ধার দেনায় জর্জরিত হয়ে আমার নিজ নামিয় ১৭ শতাংশ জমি বিক্রির জন্য চাপ দিলে অন্যান্য ছেলেরা তাতে বাধা প্রদান করে।

এতে আরো বেপরোয়া হয়ে আমাকে ও আমার ছেলে আশিকুর রহমান ও সুমন সিকদারকে বিভিন্ন সময়ে হুমকি ধামকি ও হামলা চালিয়ে নির্যাতন করে আসছিল।

এমতাবস্থায় বড় ছেলে সেলিম দীর্ঘদিন যাবৎ আমার খোঁজখবর, ভরণপোষণ দেয় না। বরঞ্চ গত ২১/ ১১/২৩ তারিখ দুপুর ১২টার দিকে আমার নিজ বাড়িতে একদল সন্ত্রাসীসহ এসে আমার ও ছোট দুই ছেলে আশিক ও সুমনের উপর অতর্কিতে হামলা চালায়। এতে আমি ও আশিক গুরুতর আহত হয়ে পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসলে বড় ছেলে সেলিম উল্টো ছোট ছেলে সুমন, আশিক ও পুত্রবধূ খুশি সহ ৫জনকে আসামি করে থানায় মামলা দিয়ে দুই ছেলেকে জেল হাজত খাটিয়েছে। উপায়ন্তু না পেয়ে এই বৃদ্ধ বয়সে অচল অবস্থায় বড় ছেলের অন্যায় অত্যাচারের হাত থেকে রেহাই পেতে সুবিচারের জন্য, গত ২৯/১১/২৩ইং তারিখে পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করি। উক্ত মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি সেলিম আরো ক্ষিপ্ত হয়ে আমিও আমার অন্য ৪ছেলে এবং মামলার সাক্ষী গনকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে আসছে। বর্তমানে  চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি আপনাদের লেখনীর মাধ্যমে প্রশাসনের নিকট সুষ্ঠ ও ন্যায্য বিচার প্রার্থনা করছি।

এবিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মো: সেলিম সিকদার মুঠোফোন জানান, ছোট দুই ভাই আশিকুর রহমান ও সুমন সিকদার আমাকে ও আমার পরিবারকে শায়েস্তা করার জন্য মাকে কু পরামর্শ দিয়ে মামলা করিয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ সময় দুমকি প্রেসক্লাবের সভাপতি সম্পাদকসহ বিভিন্ন মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর