শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০১:০৬ পিএম, ২০২২-০২-০৬
রাশিয়া ইউক্রেনে বড় ধরনের আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে এবং এ ধরনের হামলার জন্য যে সামরিক শক্তি প্রয়োজন তার ৭০ শতাংশ তারা মোতায়েন করেছে।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা পর্যালোচনা উদ্ধৃত করে মার্কিন কর্মকর্তারা এ খবর জানান ।
এসব মার্কিন কর্মকর্তা সম্প্রতি কংগ্রেস এবং ইউরোপীয় মিত্রদের সাথে ব্রিফিংয়ে অংশ নিয়েছেন।
তারা বলছেন, ইউক্রেন সীমান্তে রাশিয়া এক লাখ ১০ হাজার সৈন্য জড় করেছে। তবে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন আসলেই আগ্রাসন চালানোর পরিকল্পনা করেছেন কিনা এ বিষয়ে মার্কিন গোয়েন্দা বিভাগ নিশ্চিত নয়।
কর্মকর্তারা আইনপ্রণেতাদের সতর্ক করে বলেছেন, ইউক্রেন সীমান্তে রাশিয়া যেভাবে সৈন্য সমাবেশ করছে তাতে মধ্য ফেব্রুয়ারি নাগাদ এ সংখ্যা প্রায় দেড় লাখে পৌঁছাবে, যা দিয়ে তারা পূর্ণ মাত্রায় হামলা চালাতে পারবে।
তবে তারা বলেন, পুতিন সব ধরনের বিকল্পই হাতে রাখতে চান। তিনি সীমিত থেকে শুরু করে বৃহৎ পরিসরেও হামলা চালাতে পারেন।
এদিকে রাশিয়া ইউক্রেনে যে কোন ধরনের আগ্রাসনের পরিকল্পনার কথা অস্বীকার করেছে।
মার্কিন কর্মকর্তারা আরো বলছেন, রাশিয়া যদি পূর্ণ মাত্রার আগ্রাসন বেছে নেয় তাহলে তারা ৪৮ ঘন্টার মধ্যে রাজধানী কিয়েভ দখল এবং প্রেসিডেন্ট ভলোদামিরকে ক্ষমতাচ্যুত করতে পারবে।
আর এ ধরনের হামলায় ২৫ থেকে ৫০ হাজার বেসামরিক লোক প্রাণ হারাবে।
একই সঙ্গে পাঁচ থেকে ২৫ হাজার ইউক্রেন সৈন্য এবং তিন থেকে ১০ হাজার রুশ সৈন্য মারা পড়বে। এছাড়া এ সংঘাতের কারনে শরণার্থীর বন্যা বয়ে যাবে। ১০ থেকে ৫০ লাখ লোক শরণার্থী হিসেবে মূলত পোল্যান্ডের দিকে ছুটবে।
উল্লেখ্য, যে কোন রুশ আগ্রাসন থেকে ন্যাটো সদস্যদের রক্ষায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পোল্যান্ডে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন। ইতোমধ্যে শনিবার সেখানে মার্কিন সৈন্যের প্রথম দল পৌ^ছেছে।
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বুধবার (২৪ ডিসেম্বর) বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, গতকাল (মঙ্গলবার) বাংলাদেশের হাইকমিশ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক,পাঞ্জাবের অমৃতসরে একটি চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। যেখানে এক যুবক হোটেল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited